Friday, September 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

‘গাজী সালাউদ্দিনকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে সরকার’

এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার

September 25, 2026
A A
‘গাজী সালাউদ্দিনকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে সরকার’

অন্তর্বর্তী সরকারের আমলে বিরোধী মত দমনে পূর্বের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি দাবি করেন, বিতর্কিত সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গাজী সালাউদ্দিনের ওপর চালানো নির্যাতনের বিবরণ তুলে ধরার পাশাপাশি চিকিৎসাগত দিক নিয়ে কথা বলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ।

সংবাদ সম্মেলনে সারোয়ার তুষার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাইবার সুরক্ষা আইন বস্তুত বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ডিজিটাল নিরাপত্তা আইনেরই নতুন ভার্সন।” তিনি আরও অভিযোগ করেন, অতীতের মতোই নতুন করে পুলিশি হেফাজতে আবারও নির্যাতনের সংস্কৃতি ফিরিয়ে আনা হয়েছে, যার সর্বশেষ শিকার হয়েছেন গাজী সালাউদ্দিন তানভীর।

আরওপড়ুন

রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

ময়ূখ রঞ্জন ঘোষ প্রশিক্ষণ দিবেন বাংলাদেশি সাংবাদিকদের!

বর্তমান সরকার জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে নতুন করে বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি গাজী সালাউদ্দিনের ওপর অমানবিক পুলিশি নির্যাতনের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে এই নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তা ও নির্দেশদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ভুক্তভোগী গাজী সালাউদ্দিন তানভীর নিজে তাঁর ওপর চলা শারীরিক নির্যাতনের ভয়াবহতার কথা জানান। তিনি অভিযোগ করেন, রিমান্ডে অমানবিক নির্যাতনের পর যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করে অপচিকিৎসা দেওয়া হয়েছে, যার ফলে তিনি এখন শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না।

Related Posts

রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি
বাংলাদেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

September 25, 2026
ময়ূখ রঞ্জন ঘোষ প্রশিক্ষণ দিবেন বাংলাদেশি সাংবাদিকদের!
বাংলাদেশ

ময়ূখ রঞ্জন ঘোষ প্রশিক্ষণ দিবেন বাংলাদেশি সাংবাদিকদের!

September 25, 2026
আমার শরীরে অন্তত ৭০-৮০টি ইনজেকশন দেয়া হয়েছে: গাজী সালাউদ্দিন তানভীর
এনসিপি

আমার শরীরে অন্তত ৭০-৮০টি ইনজেকশন দেয়া হয়েছে: গাজী সালাউদ্দিন তানভীর

September 25, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি

September 25, 2026
ময়ূখ রঞ্জন ঘোষ প্রশিক্ষণ দিবেন বাংলাদেশি সাংবাদিকদের!

ময়ূখ রঞ্জন ঘোষ প্রশিক্ষণ দিবেন বাংলাদেশি সাংবাদিকদের!

September 25, 2026
বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

September 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০