Saturday, October 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান

September 26, 2026
A A
হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান

ইরানের দেওয়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র সম্মত হলেও নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। এমনটাই জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে তেহরান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে হরমুজ প্রণালি গুরুত্বপূর্ণ দর-কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। ইরান মার্কিন অবরোধ প্রত্যাহারের মাধ্যমে অর্থনৈতিক চাপ কমাতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, বিশ্বব্যাপী তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হোক।

পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়

আরওপড়ুন

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না, জানালেন ইরানি কূটনীতিক

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো মেনে নিলে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে নিজেদের পারমাণবিক অধিকার, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানি ওই কর্মকর্তা।

এ ছাড়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিও তেহরান মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি।

ইসরাইল, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ করে আসছে। এর অন্যতম কারণ হিসেবে ইরানের ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়টি উল্লেখ করা হয়। এই মাত্রা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে বেশি হলেও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।

তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

Related Posts

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
আন্তর্জাতিক

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

October 24, 2026
মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না, জানালেন ইরানি কূটনীতিক
আন্তর্জাতিক

মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না, জানালেন ইরানি কূটনীতিক

October 23, 2026
ইসরাইলের স্বাধীনতা দিবসে মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ নেতানিয়াহুর
আন্তর্জাতিক

ইসরাইলের স্বাধীনতা দিবসে মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ নেতানিয়াহুর

October 23, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

৯ দেশে মোতায়েন তুরস্কের ‘কোরকুত’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

October 24, 2026
​শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চুক্তি: জাপানের ৪ কঠিন শর্তে অনিশ্চয়তা

​শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চুক্তি: জাপানের ৪ কঠিন শর্তে অনিশ্চয়তা

October 24, 2026
উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

October 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০