Monday, September 28, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

বেগমগঞ্জে জামায়াত কর্মীসহ গুলিবিদ্ধ ৩, অভিযোগ আ. লীগ কর্মীদের বিরুদ্ধে

September 27, 2026
A A
বেগমগঞ্জে জামায়াত কর্মীসহ গুলিবিদ্ধ ৩, অভিযোগ আ. লীগ কর্মীদের বিরুদ্ধে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আনোয়ার হোসেন (৪৫) নামের স্থানীয় এক ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর কর্মীসহ অন্তত তিনজন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আনোয়ার হোসেন আমানুল্লাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় ফলোয়ান বাজারের একজন ব্যবসায়ী। হামলায় আহত অন্য দুজন হলেন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ (২২) ও শিহাব (২৪)।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, দুপুরে আইয়ুবপুর এলাকায় একটি নিমন্ত্রণ শেষে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। পথিমধ্যে আমানউল্লাহপুর পাটোয়ারী বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় তারেকের নেতৃত্বে ১৫-২০ জনের একদল অস্ত্রধারী তাঁদের গতিপথ রোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা আনোয়ার হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। তাঁকে বাঁচাতে ও উদ্ধার করতে এগিয়ে এলে সৌরভ ও শিহাবও গুলিবিদ্ধ হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরওপড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

ড. মাসুদের উদ্যোগে বাউফলে ৩১ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

হাসপাতালে চিকিৎসাধীন আহত আনোয়ার হোসেন অভিযোগ করেন, হামলাকারীদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তারেকের নেতৃত্বেই ১৫-২০ জনের সশস্ত্র দলটি তাঁদের ওপর চড়াও হয়েছিল। তবে ঠিক কী কারণে বা কোন শত্রুতায় এই হামলা হয়েছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসিরুদ্দিন জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। ঘটনার পেছনে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

September 28, 2026
ড. মাসুদের উদ্যোগে বাউফলে ৩১ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা
জামায়াত

ড. মাসুদের উদ্যোগে বাউফলে ৩১ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

September 27, 2026
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢাবি ছাত্রদের বিরুদ্ধে
বাংলাদেশ

পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢাবি ছাত্রদের বিরুদ্ধে

September 27, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

September 28, 2026
ড. মাসুদের উদ্যোগে বাউফলে ৩১ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

ড. মাসুদের উদ্যোগে বাউফলে ৩১ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

September 27, 2026
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢাবি ছাত্রদের বিরুদ্ধে

পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢাবি ছাত্রদের বিরুদ্ধে

September 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০