Wednesday, September 30, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

September 28, 2026
A A
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সব রাজনৈতিক দলের আবেদন

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে আইনজীবী ইসরাত জাহান অমি রিট আবেদনটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে প্রার্থীদের সরকারি হাসপাতাল অথবা স্বীকৃত (সার্টিফায়েড) পরীক্ষাগারে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রয়োজন।

আরওপড়ুন

সাবেক আওয়ামী এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইসরাত জাহান অমি নিজেই। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান নির্বাচনি আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষা সংক্রান্ত কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরি ও পুলিশে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, সংসদ সদস্য কিংবা স্থানীয় সরকার জনপ্রতিনিধি—জনগণের প্রতিনিধিত্ব করবেন এমন প্রত্যেক প্রার্থীর মাদকমুক্ত থাকা এবং সুস্থ ও স্বাভাবিক মানসিক অবস্থায় থাকা প্রয়োজন।

রিটের পরিপ্রেক্ষিতে আদালত সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন, নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না রাখার বিষয়টি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

রুলের পরবর্তী কার্যক্রমে সংশ্লিষ্ট বিবাদীদের জবাব ও আদালতের পরবর্তী নির্দেশনার ওপর বিষয়টির অগ্রগতি নির্ভর করবে।

Related Posts

সাবেক আওয়ামী এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে
আওয়ামী লীগ

সাবেক আওয়ামী এমপির বাসা থেকে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে

September 29, 2026
মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!
প্রধান সংবাদ

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

September 29, 2026
ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ
প্রধান সংবাদ

ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ

September 29, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মিজানুরকে জামাতা দাবি ‘ভিত্তিহীন’, সংবাদ প্রকাশের প্রতিবাদ এমপি আব্দুল গফুরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

September 30, 2026
বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

September 30, 2026
নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

September 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০