Wednesday, September 30, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

September 30, 2026
A A
বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির আয়োজিত একটি সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের অনুকূলে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি চরম চাঞ্চল্যের সৃষ্টি করলে এর সার্বিক তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমখোলা বাজারে ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’-এর ব্যানারে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি সম্বলিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল’ লেখা থাকলেও মিছিলের মাঝপথে ছড়িয়ে পড়ে বিপরীতমুখী স্লোগান।

আরওপড়ুন

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘এই লড়াইয়ে জিতবে কারা—শহীদ জিয়ার সৈনিকেরা’ স্লোগানের পরপরই মিছিল থেকে ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান ভেসে আসে। পরবর্তীতে আবার সামলে নিয়ে ‘যুবদলের অ্যাকশন’ ও ‘ছাত্রদলের অ্যাকশন’ স্লোগান দেওয়া হয়। জানা গেছে, ওই কর্মসূচিতে স্থানীয় বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নেওয়া উপজেলা পৌর ছাত্রদলের সাবেক নেতা আহসান ইমরান দাবি করেন, মিছিলের পেছন দিক থেকে অজ্ঞাত ব্যক্তিরা সুযোগ বুঝে এসব বিতর্কিত স্লোগান দিয়েছে। তবে এ বিষয়ে আমখোলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদারের মোবাইল বন্ধ পাওয়া গেছে। অপরদিকে আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী ঘটনাটি লোকমুখে শোনার কথা জানালেও পুরো বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান।

Related Posts

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি
অন্যান্য

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

September 30, 2026
নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
আওয়ামী লীগ

নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

September 29, 2026
চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর
বাংলাদেশ

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

September 29, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মিজানুরকে জামাতা দাবি ‘ভিত্তিহীন’, সংবাদ প্রকাশের প্রতিবাদ এমপি আব্দুল গফুরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

September 30, 2026
বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

September 30, 2026
নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

September 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০