Tuesday, September 29, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

September 28, 2026
A A
এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

এক বছরেরও বেশি সময় ধরে চলা নজিরবিহীন ছাত্র আন্দোলন ও জনক্ষোভের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের সামনে দেওয়া ভাষণে দীর্ঘ নয় বছরের শাসনামলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথা উল্লেখ করে পদত্যাগের এই আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

এই রাশিয়াপন্থী জনাদেশপ্রাপ্ত নেতার বিরুদ্ধে ক্ষোভের মূল সূত্রপাত ঘটেছিল ২০২৪ সালে নভি সাদ রেলস্টেশনের সংস্কারকৃত ছাদ ভেঙে পড়ে ১৬ জনের নির্মম মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। ওই দুর্ঘটনাকে ভুচিচের প্রোগ্রেসিভ পার্টির এক যুগেরও বেশি শাসনের দুর্নীতি ও চরম ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও কৃষকেরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন। এতে সমর্থন জানানোয় দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্ব টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচকেও একপর্যায়ে চাপের মুখে দেশ ছাড়তে হয়।

টানা আন্দোলন ও পুলিশের নির্যাতনের অভিযোগের মধ্যে সরকার কয়েকজন কর্মকর্তাকে সরালেও জনরোষ থামেনি, যা শেষ পর্যন্ত আগাম নির্বাচনের দাবিতে রূপ নেয়। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে টানা তিনবার লড়ার সুযোগ না থাকায়, ভুচিচ পদত্যাগ করে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া আগাম সংসদ নির্বাচনে নিজের দলকে নেতৃত্ব দিয়ে আবারও প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার পথ উন্মুক্ত করলেন।

আরওপড়ুন

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান

আ. লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক

সংবিধানের নিয়ম মেনে আগামী তিন মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন রাষ্ট্রপ্রধান দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান সংসদ স্পিকার আনা ব্রনাবিচ। পদত্যাগের পূর্বে ভুচিচ তাঁর বিশেষ ক্ষমতাবলে আন্দোলনে জড়িত থাকা ২৩ জন ছাত্রসহ মোট ৪৯ জনকে ক্ষমা ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনে ভুচিচের দল প্রোগ্রেসিভ পার্টিকে মূল চ্যালেঞ্জের মুখে ফেলবে ছাত্রদের দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্ম ‘স্টুডেন্টস উইন’ এবং পশ্চিমাপন্থী জোট ‘ইউরোপীয় সার্বিয়া’।

Related Posts

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান
আন্তর্জাতিক

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান

September 29, 2026
আ. লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক
আওয়ামী লীগ

আ. লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ‘ছাত্রলীগের ১৫ নেতা–কর্মী’ আটক

September 28, 2026
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
জামায়াত

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

September 28, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান

শত্রুর রাডার অকার্যকর করতে এলো তুরস্কের নতুন যুদ্ধবিমান

September 29, 2026
ছিনতাইকালে হাতেনাতে ধরা: রংপুর টেকনিক্যাল স্কুল ছাত্রদল সভাপতি বহিষ্কার

ছিনতাইকালে হাতেনাতে ধরা: রংপুর টেকনিক্যাল স্কুল ছাত্রদল সভাপতি বহিষ্কার

September 29, 2026
জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার

জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার

September 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০