Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার

September 29, 2026
A A
জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কারের ঠিক এক দিন আগে সামাজিক মাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক পোস্ট দেন অনন্যা ফারিয়া। পোস্টে তিনি অভিযোগ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তাঁকে ‘বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার ভ্রমণের টিকিট কেটে দেওয়ার প্রস্তাব’ দিয়েছিলেন। একই সাথে তিনি কিছু শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররাজনীতিতে অনৈতিক প্রভাব বিস্তারেরও গুরুতর অভিযোগ তোলেন।

আরওপড়ুন

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

অনন্যা ফারিয়ার পোস্টটি ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিলেও বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি কেন্দ্রীয় ছাত্রদল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর কেবল শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কারের পর অনন্যা ফারিয়াকে মুঠোফোনে পাওয়া না গেলেও অপর সদস্য ইমাম হোসেন এ নিয়ে দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত বছর জাবি শাখা ছাত্রদল জাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করার পর অনন্যা ফারিয়া স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং পরবর্তীতে নির্বাচনের ঠিক দুই দিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ওই সময় থেকেই প্যানেলবহির্ভূত অবস্থান ও সাম্প্রতিক মন্তব্যের জেরে সংগঠনটির অভ্যন্তরে টানাপোড়েন চলছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Related Posts

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার
প্রধান সংবাদ

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ
অন্যান্য

ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

October 8, 2026
সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!
প্রধান সংবাদ

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

October 7, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০