Wednesday, September 30, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা

September 29, 2026
A A
হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির চতুর্থ বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ বিভিন্ন সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত দেন।

বৈঠকে বাংলাদেশের মতো এককেন্দ্রিক রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে। তবে জুলাই জাতীয় সনদে এ বিষয়ে যে ঐকমত্য হয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে সরকার এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল, বার্তা সংস্থা, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত নেওয়া হয়েছে। এর আগে সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করা হয়।

তিনি জানান, অংশগ্রহণকারীদের পর্যাপ্ত সময় দিয়ে মতামত নেওয়ার জন্য দুই দিনে আলোচনা করা হয়েছে। বৈঠকে পাওয়া লিখিত প্রস্তাবগুলো সংগ্রহ করে পরবর্তী সময়ে পর্যালোচনা করবে কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ বিভিন্ন বিষয়ে মতামত এসেছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষের কাঠামো ও প্রতিনিধিত্ব নিয়েও বিভিন্ন মতামত এর আগের আলোচনায় উঠে এসেছে।

তিনি আরও বলেন, আইনসভা বা সরকারি দলের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন কোনো উপযুক্ত সংশোধনী প্রস্তাব এলে সংসদীয় প্রক্রিয়ায় সেটিও বিবেচনার সুযোগ থাকবে।

আরওপড়ুন

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং বিচারব্যবস্থাকে রাজনৈতিক ও অন্যান্য প্রভাবমুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Posts

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি
অন্যান্য

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

September 30, 2026
বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’
বাংলাদেশ

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

September 30, 2026
চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর
বাংলাদেশ

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

September 29, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মিজানুরকে জামাতা দাবি ‘ভিত্তিহীন’, সংবাদ প্রকাশের প্রতিবাদ এমপি আব্দুল গফুরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

‘সর্বহারা’ (লাল সন্ত্রাস) পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হত্যার হুমকি, চাঁদা দাবি

September 30, 2026
বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

বিএনপির মিছিলে স্লোগান—‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’

September 30, 2026
নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি

September 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০