Friday, October 2, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

October 2, 2026
A A
ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

ফেনীর সোনাগাজীতে পর্যটন কেন্দ্র ও শিল্প এলাকা মুহুরি প্রজেক্টের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আসিফ (২০) নামে এক ছাত্রদল কর্মী গুরুতর জখম হয়েছেন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাম হাতের কবজি (মতান্তরে দুটি আঙুল) বিচ্ছিন্ন করে দিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাফায়াত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার পর উপজেলার আমীরবাদ ইউনিয়নের বাদামতলী বাজার সংলগ্ন লুইস গেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকার সোনাপুর গ্রামসহ আশপাশের অর্থনৈতিক নিয়ন্ত্রণের ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহীন গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে রাতে দুই পক্ষের সমর্থকরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে সেলিম গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা শাহীন গ্রুপের সমর্থক ও ছাত্রদল কর্মী আসিফকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বাম হাত মারাত্মকভাবে বিচ্ছিন্ন করে দেয়। দীর্ঘ সময় ধরে চলা এই সহিংসতায় পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আসিফকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরওপড়ুন

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

সেখান থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহত আসিফের ভাই আব্দুল হামিদ সাকিব বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Related Posts

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ
বিএনপি

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

October 2, 2026
বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা
বাংলাদেশ

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

October 2, 2026
বিএনপি নেতার ছেলেকে ‘ইমাম’ সাজিয়ে সরকারি ভাতা আবেদনের অভিযোগ
বাংলাদেশ

বিএনপি নেতার ছেলেকে ‘ইমাম’ সাজিয়ে সরকারি ভাতা আবেদনের অভিযোগ

October 1, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির সাবেক নেতা জামিনে মুক্ত: ফুলের মালায় বরণ

October 2, 2026
ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

ফেনীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্ন

October 2, 2026
বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

বাংলামোটরে যুবককে রক্তাক্ত, গুলি ছুড়লেন যুবদলের বহিষ্কৃত নেতা

October 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০