Saturday, October 3, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

October 2, 2026
A A
প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ অব্যবস্থাপনা ও চরম যাত্রী ভোগান্তির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক জরুরি বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “হয়রানির শিকার হয়ে সাধারণ নাগরিক ও প্রবাসীরা প্রতিবাদ জানালে উল্টো মামলার মুখোমুখি হতে হবে—এটাই কি সরকারের তথাকথিত গণতন্ত্র?”

বিবৃতিতে ডাকসু ভিপি বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও শাহজালাল বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনা বর্তমানে চরম অব্যবস্থাপনায় মাছের বাজারের রূপ ধারণ করেছে। সেখানে যাত্রী ও রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের প্রতিনিয়ত পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে। লাগেজ পেতে দীর্ঘ বিলম্ব, লাগেজ ভেঙে জিনিসপত্র চুরি যাওয়া এবং ট্রলি সংকট এখন যাত্রীদের জন্য নিত্যদিনের চরম যন্ত্রণা। এশিয়ার প্রতিবেশী দেশগুলো যেখানে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে, সেখানে বাংলাদেশের এই হযবরবর অবস্থা চরম ব্যর্থতার নামান্তর।

আরওপড়ুন

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন

মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিবাদের যৌক্তিকতা তুলে ধরে সাদিক কায়েম বলেন, তিনি কোনো ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য নয়, বরং বিমানবন্দরে নিয়মিতভাবে হয়রানির শিকার হওয়া হাজারো সাধারণ যাত্রীর ন্যায়সংগত দাবির পক্ষে সোচ্চার হয়ে আওয়াজ তুলেছিলেন। তিনি যথার্থই প্রশ্ন তুলেছিলেন—যে কর্তৃপক্ষ বিমানবন্দরে সামান্য ট্রলি সমস্যার সুরাহা করতে পারে না, তারা কীভাবে নতুন বোয়িং কেনাকাটার বড় বড় পরিকল্পনা করে?

বিবৃতির শেষাংশে তিনি অভিযোগ করে বলেন, সাধারণ প্রবাসীদের দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি দূর করার কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো প্রতিবাদের জেরে মামলা ঠুকে দিয়ে চরম রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দেওয়া হয়েছে। নাগরিক অধিকার রক্ষা ও সেবার মান বাড়ানোর পরিবর্তে সাধারণ জনগণের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি।

Related Posts

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ
বাংলাদেশ

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

October 2, 2026
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন
এনসিপি

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন

October 2, 2026
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

October 2, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026
দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

October 2, 2026
বাবার শেষ বিদায়ে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির

বাবার শেষ বিদায়ে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির

October 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০