Tuesday, October 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

October 12, 2026
A A
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

আরওপড়ুন

সৌদি আরবে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে তেল

যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’

ভারতের উত্তর প্রদেশের বিজনর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউডস্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সংশ্লিষ্ট মসজিদের মাইকও জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই ‘সমাধান দিবস’ নামের একটি অভিযোগ শুনানি অনুষ্ঠানে যাওয়ার পথে নাজিবাবাদের মাকবারা এলাকায় মসজিদ থেকে উচ্চ শব্দে আজান শুনতে পান। শব্দ নির্ধারিত সীমার বেশি হওয়ায় পুলিশ সুপার কোতোয়ালি থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নির্দেশ পেয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অমিত কুমার মালিক সংশ্লিষ্ট মসজিদে গিয়ে মাইক জব্দ করেন এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করেন।

পুলিশের উপপরিদর্শক সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া শান্তিভঙ্গের অভিযোগেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য বরখাস্ত

শব্দ নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।

একই সঙ্গে বিজনর জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলোর মাইক অনুমোদিত শব্দসীমার মধ্যে ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়ে বিট পুলিশ সদস্যদের মাধ্যমে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এসব নির্দেশনা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযানে সরানো হয়েছিল আড়াই হাজারের বেশি মাইক

এর আগে গত সেপ্টেম্বরে বিজনর জেলাজুড়ে ধর্মীয় উপাসনালয়ের মাইকের ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে মোট ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে মসজিদ থেকে ১ হাজার ৩২৩টি, মন্দির থেকে ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারা থেকে ৭০টি মাইক সরানো হয়েছিল।

জেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে যেসব মাইক রয়েছে, সেগুলোও যেন নির্ধারিত শব্দসীমার মধ্যে ব্যবহার করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলাজুড়ে অভিযান চলছে। ধর্মীয় উপাসনালয়সহ কোনো প্রতিষ্ঠানকেই অনুমোদিত মাত্রার বেশি শব্দে মাইক ব্যবহার করতে দেওয়া হবে না। এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

সৌদি আরবে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে তেল
আন্তর্জাতিক

সৌদি আরবে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে তেল

October 12, 2026
যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’
আন্তর্জাতিক

যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’

October 12, 2026
বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান
আন্তর্জাতিক

বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান

October 12, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

October 13, 2026
আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

October 13, 2026
পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০