Tuesday, October 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

October 13, 2026
A A
২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২১ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। সর্বশেষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত উপাচার্যসহ ভবনের ভেতরে আটকে থাকা ব্যক্তিরা বের হতে পারেননি।

ঘটনার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা তাকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ত্যাগ করার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ে তিনি বের না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্যের সঙ্গে স্থানীয় ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ ও কয়েকজন অনুসারীসহ প্রায় ১০ থেকে ১১ জন ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগ দাবি জানান এবং রাতভর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকালেও তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। অবরুদ্ধ অবস্থায় সোমবার মধ্যরাতে ভবনের ভেতরে দুইজন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক ডেকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা জানান, ভেতরে থাকা ব্যক্তিদের উচ্চ রক্তচাপসহ দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার কারণে শারীরিক ক্লান্তি ও জটিলতা দেখা দিয়েছে।

আরওপড়ুন

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করায় বিগত তিন সপ্তাহ ধরে চুয়েটের সব ধরনের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে আছে।

Related Posts

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ
প্রধান সংবাদ

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

October 13, 2026
‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন
প্রধান সংবাদ

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

October 13, 2026
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি
প্রধান সংবাদ

তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

October 13, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

October 13, 2026
২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি চুয়েটের উপাচার্য

October 13, 2026
আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: দুর্যোগের দুর্ভোগে শীর্ষে বাংলাদেশ

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০