Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ভাড়া দেওয়া বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, আয়ের ৭০ শতাংশ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির

October 20, 2026
A A
ভাড়া দেওয়া বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, আয়ের ৭০ শতাংশ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়িটির মালিকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, সাড়ে ছয় কাঠা জমির ওপর নির্মিত তিনতলা বাড়িটি অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির (Airbnb) মাধ্যমে ভাড়া দিতেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে রাত্রিযাপন ও পার্টির আয়োজন করতেন। বাড়িটির দেখাশোনার জন্য মাহবুব আলম নামে একজনকে কো-হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটিতে বিভিন্ন পার্টির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ রয়েছে। বাড়িটি ভাড়া দিয়ে অর্জিত আয়ের ৭০ শতাংশ জহিরের অ্যাকাউন্টে জমা হতো এবং বাকি অংশ পেতেন কো-হোস্ট মাহবুব আলম।

অভিযানে আটক ৮৪ জন

ডিবি পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির যুগান্তরকে জানান, বাড়িটিতে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।

অভিযানে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মাসে ১৮ থেকে ২০টি পার্টির আয়োজন

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটিতে মোট পাঁচটি কক্ষ রয়েছে। অনলাইনে বুকিংয়ের মাধ্যমে এসব কক্ষ ভাড়া দেওয়া হতো। প্রতিটি কক্ষ প্রায় ১০ জন করে ভাড়া নিতেন। অতিরিক্ত কেউ অংশ নিলে জনপ্রতি ৬০০ টাকা করে নিবন্ধন ফি নেওয়া হতো।

আরওপড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ১২টা থেকে পরদিন সকাল ৮টা কিংবা ১১টা পর্যন্ত এসব পার্টি চলত। মাসে প্রায় ১৮ থেকে ২০টি অনুষ্ঠানের আয়োজন করা হতো। প্রতিটি অনুষ্ঠানের জন্য ভাড়া বাবদ প্রায় এক লাখ টাকা আদায় করা হতো বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত জহির

ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার সম্পদের উৎস, বিশেষ করে ভাটারা এলাকায় জমি কেনার অর্থের উৎস নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা খোঁজখবর নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে যা বললেন জহির

বাড়িটি ভাড়া দেওয়ার বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির যুগান্তরকে বলেন, তিনি অনলাইনে বাড়িটি ভাড়া দেন এবং ভাড়াটিয়াদের জন্য কিছু কঠোর নিয়মও রয়েছে। সেখানে কোনো অবৈধ কর্মকাণ্ড ঘটে থাকলে তার দায় এড়ানোর সুযোগ নেই বলে স্বীকার করলেও তিনি দাবি করেন, অসৎ উদ্দেশ্যে বাড়িটি ভাড়া দেওয়া হতো না।

জহির আরও বলেন, এবার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়াটিয়ারা সেখানে মদ নিয়ে আসবেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন, তা তিনি জানতেন না বলে দাবি করেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তবে বাড়ির মালিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি।

Related Posts

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

October 20, 2026
পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা
বাংলাদেশ

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

October 20, 2026
রাষ্ট্রপতি ও মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

October 20, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026
দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

October 21, 2026
ভারতে ড. ইউনূসের অবমাননাকর ‘রাবণ পোস্টার’ ছিঁড়ে ফেললো সমাজবাদী পার্টি

ভারতে ড. ইউনূসের অবমাননাকর ‘রাবণ পোস্টার’ ছিঁড়ে ফেললো সমাজবাদী পার্টি

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০