Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

সৌদিতে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুজন আটক হয়েছিলেন ভিন্ন অপরাধে

কনস্যুলেটের ‘গোপনীয়’ চিঠিতে গুরুত্বপূর্ণ তথ্য

October 21, 2026
A A
স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

সৌদি আরবে গত ১৪ অক্টোবর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারকে নিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম উইংয়ের একটি ‘গোপনীয়’ চিঠিতে বলা হয়েছে, ভিন্ন অপরাধের অভিযোগে আটক এই দুই প্রবাসীর বিচার প্রক্রিয়া ও ফাঁসি কার্যকরের বিষয়ে দেশটির কর্তৃপক্ষ কোনো পূর্ব তথ্য জানায়নি।

চিঠির তথ্য অনুযায়ী, নিহত নজরুল ইসলামকে ২০২৩ সালের ১ আগস্ট সাইবার অপরাধ আইনে এবং তার পরদিনই সুইটি আক্তারকে ব্যভিচারের অভিযোগে আটক করা হয়। তাঁরা উভয়েই ‘আল মাজাল কোম্পানিতে’ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং আটকের পর থেকে নজরুল জেদ্দা সংশোধনাগারে ও সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দি ছিলেন। সৌদি আরবে সাইবার আইন ও ব্যভিচারের মতো অভিযোগে এর আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো নজির নেই।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের হাতে আসা বন্দিদের সর্বশেষ তালিকায় এই দু’জনের কারও মৃত্যুদণ্ডের কোনো তথ্য উল্লেখ ছিল না। নিয়মানুযায়ী তালিকার ৭ নম্বর কলামে রায় ঘোষিত কয়েদিদের সাজা সংক্ষেপে উল্লেখ থাকার কথা থাকলেও তাঁদের ক্ষেত্রে তা রাখা হয়েছিল সুকৌশলে গোপন।

আরওপড়ুন

প্রকাশ্যে এলো তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ১৬ দফার ‘মক্কা চুক্তি’

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

বিচার চলাকালীন আইনি সহায়তা প্রসঙ্গে চিঠিতে জানানো হয়, সৌদি আদালতে শুনানির সময় ‘মারকাযুত তারজামাহ আল মুওয়াহহাদ’ প্রতিষ্ঠানের মাধ্যমে দোভাষীর সহায়তা নেওয়া হলেও, এই দুই বাংলাদেশির পক্ষে পর্যাপ্ত আইনি প্রতিনিধিত্ব বা দোভাষী উপস্থিত ছিল কি না, তার কোনো স্পষ্ট উল্লেখ নেই। এমনকি তাঁদের পরিবারের পক্ষ থেকেও আইনি সহায়তার জন্য কনস্যুলেটে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।

সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা ও রহস্যজনক দিক হলো, মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা কনস্যুলেটকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কখনোই কিচ্ছু জানায়নি।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিকপত্র পাঠিয়ে ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ কপি ও মামলার বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছে জেদ্দা কনস্যুলেট। রায়ের কপি হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে কনস্যুলেট সূত্র।

Related Posts

প্রকাশ্যে এলো তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ১৬ দফার ‘মক্কা চুক্তি’
আন্তর্জাতিক

প্রকাশ্যে এলো তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ১৬ দফার ‘মক্কা চুক্তি’

October 21, 2026
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026
দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!
প্রধান সংবাদ

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

October 21, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সিনাই বলে কিছু থাকবে না’, মিসরকে ফের হুমকি ইসরাইলি মন্ত্রীর

‘সিনাই বলে কিছু থাকবে না’, মিসরকে ফের হুমকি ইসরাইলি মন্ত্রীর

October 21, 2026
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না: এমপি সাইফুল আলম খান মিলন

October 21, 2026
মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

মা-বাবার পর এবার বিধবাকে মারধরের অভিযোগ, ফের বহিষ্কার যুবদল নেতা

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০