Monday, November 2, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

বিএনপির সাথে নেগোসিয়েশন ব্যর্থ হয়েই ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে এনসিপি!

November 2, 2026
A A
বিএনপির সাথে নেগোসিয়েশন ব্যর্থ হয়েই ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে এনসিপি!

আসন্ন সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ ও দর-কষাকষির চিত্র প্রকাশ্যে এসেছে। নেগোসিয়েশনে ব্যর্থ হয়ে ইমোশনাল ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে নামার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) বিরুদ্ধে।

দলীয় ও রাজনৈতিক বিশ্লেষকদের সূত্রে জানা গেছে, মাসখানেক আগে এনসিপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের যেকোনো একটি এনসিপির প্রার্থীর জন্য সমঝোতা করার অনুরোধ জানানো হয়েছিল। তবে জামায়াত আমির সেই আবদার সরাসরি নাকচ করে দেন। তিনি স্পষ্ট জানান, দুটি সিটিতেই জামায়াত তাদের নিজস্ব প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় রুকনদের ভোটিং সম্পন্ন হয়েছে। এনসিপি ঢাকায় নিজস্ব প্রার্থী দিলে তাতেও জামায়াতের কোনো আপত্তি থাকবে না বলে জানানো হয়।

এদিকে, অভ্যন্তরীণ কৌশলের অংশ হিসেবে আসিফকে উত্তর এবং নাসির উদ্দিনকে দক্ষিণ সিটিতে প্রার্থী করার পরিকল্পনা গ্রহণ করে এনসিপি। মূলত দক্ষিণে সাদিক কায়েমকে ঘিরে সৃষ্ট হাইপ এবং অভ্যন্তরীণ তোপ সামলাতে সেলিম সাহেবকে সরানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা। কিন্তু জামায়াত দুই সিটিতেই নিজেদের শক্ত অবস্থানে অনড় থাকায় নেগোসিয়েশনে ব্যর্থ হয়ে এনসিপি প্রকাশ্যে চাপ ও ব্ল্যাকমেইলিংয়ের পথ বেছে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত দুদিন ধরে জামায়াতের লংমার্চের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া, পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে ট্রিগার করা এবং জামায়াতকে বাদ দিয়ে স্বতন্ত্র পরিচয়ে থাকার হুমকির পেছনে সম্পূর্ণ পূর্বপরিকল্পিত কৌশল রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে জাতীয় নির্বাচনের সময়ও এনসিপি বিএনপির সাথে একইভাবে দর-কষাকষির চেষ্টা করেছিল। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার কারণে এনসিপির ইমোশনাল ব্ল্যাকমেইলিং সফল হয়নি।

বিএনপির হাই কমান্ড থেকে এনসিপিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, তারা নাহিদ ও আখতারসহ নির্দিষ্ট ৭টি আসনে এনসিপিকে ছাড় দেবে। তবে এনসিপির পক্ষ থেকে সারজিস ও আসিফসহ অন্তত ১৫টি আসনের দাবি তোলা হয়।

আরওপড়ুন

ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’

এমনকি আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী হতে জোর চেষ্টা চালিয়েছিলেন এবং দলে যোগ দিয়ে অনুগত থাকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। বিএনপির ২৮ ডিসেম্বরের স্থায়ী কমিটির বৈঠকে অনেক নেতা বিষয়টি বিবেচনার পক্ষে মত দিলেও, শেষ পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী না করার চূড়ান্ত সিদ্ধান্ত জানান।

বিএনপির সেই কঠোর সিদ্ধান্তের পর আসিফ মাহমুদের অন্য কোনো দলের ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বন্ধ হয়ে যায়, কারণ জামায়াতও তাঁকে জোটের প্রার্থী করতে অস্বীকৃতি জানায়।

জাতীয় নির্বাচনের পর এখন সিটি কর্পোরেশন নির্বাচনেও একই ধরনের দর-কষাকষি ও রাজনীতির পুনরাবৃত্তি ঘটছে। শেষ পর্যন্ত ঢাকার মেয়র নির্বাচনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের
আন্তর্জাতিক

ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

November 2, 2026
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
প্রধান সংবাদ

চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’

November 2, 2026
মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না
বাংলাদেশ

মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না

November 2, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির সাথে নেগোসিয়েশন ব্যর্থ হয়েই ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে এনসিপি!

বিএনপির সাথে নেগোসিয়েশন ব্যর্থ হয়েই ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে এনসিপি!

November 2, 2026
ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

November 2, 2026
ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

November 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০