Monday, November 2, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

November 2, 2026
A A
গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আজও চরম উত্তপ্ত হয়ে উঠেছে। বিশৃঙ্খলা ও সংঘাত এড়াতে ইতোমধ্যে গাজীপুরের অন্তত দেড় শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছুটি হওয়া এসব কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে নেমে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করছেন।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের একাধিকবার তুমুল সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হন।

সংঘর্ষের ধারাবাহিকতায় দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন।

আরওপড়ুন

বিএনপির সাথে নেগোসিয়েশন ব্যর্থ হয়েই ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে এনসিপি!

ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

সংবাদ সংগ্রহের সময় আন্দোলনকারীদের হামলার শিকার হন গণমাধ্যমকর্মীরাও। এতে সময় টিভির রিপোর্টার ও চিত্রসাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাঁদের ক্যামেরা ভাঙচুর করা হয় এবং এসএ টিভির একজন চিত্রসাংবাদিক পায়ে গুরুতর আঘাত পান।

পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ ও মহানগর পুলিশের পাশাপাশি শিল্প পুলিশের সদস্যরা একযোগে মাঠে কাজ করছেন।

Related Posts

বিএনপির সাথে নেগোসিয়েশন ব্যর্থ হয়েই ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে এনসিপি!
এনসিপি

বিএনপির সাথে নেগোসিয়েশন ব্যর্থ হয়েই ব্ল্যাকমেইলিংয়ের রাজনীতিতে এনসিপি!

November 2, 2026
ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের
আন্তর্জাতিক

ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

November 2, 2026
চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’
প্রধান সংবাদ

চাচার লাশের সামনে দাঁড়িয়ে ভাতিজা বললেন ‘ছাত্রদল নেতার নেতৃত্বে কুপিয়ে হত্যা’

November 2, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

আজ এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ

November 2, 2026
মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

মনোনয়ন বাণিজ্যের শীর্ষে তিন দল, ১০ বছর কাউন্সিলহীন বিএনপি: টিআইবি

November 2, 2026
সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

November 2, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০