Tuesday, November 3, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

November 3, 2026
A A
বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিয়াত (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন এবং রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল ও রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা সড়ক ও রেললাইন অবরোধ শুরু করেন।

নিহত মাইশা মুসফিয়াত মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা সাখাওয়াত হোসেন এবং মা সালমা আক্তার।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাস শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি সামনে থাকা স্থানীয় রুটের ৮ নম্বর একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়।

এ ঘটনায় মাইশাসহ তিনজন শিক্ষার্থী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশা মুসফিয়াতকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। দুর্ঘটনার প্রতিবাদে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও পাশের রেললাইন অবরোধ করেন।

আরওপড়ুন

আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে

জামায়াতের এমপির উদ্বোধনের পর একই রাস্তা পুনরায় উদ্বোধন করলেন বিএনপির পরাজিত এমপি প্রার্থী!

অন্যদিকে, শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল এবং রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষা করছেন স্থানীয়রা।

Related Posts

আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে
বাংলাদেশ

আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে

November 3, 2026
জামায়াতের এমপির উদ্বোধনের পর একই রাস্তা পুনরায় উদ্বোধন করলেন বিএনপির পরাজিত এমপি প্রার্থী!
জামায়াত

জামায়াতের এমপির উদ্বোধনের পর একই রাস্তা পুনরায় উদ্বোধন করলেন বিএনপির পরাজিত এমপি প্রার্থী!

November 3, 2026
প্রকৌশলীর কারসাজিতে যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে দেড়শ কোটি টাকার কাজ
আওয়ামী লীগ

প্রকৌশলীর কারসাজিতে যুবলীগ নেতার প্রতিষ্ঠানকে দেড়শ কোটি টাকার কাজ

November 2, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

November 3, 2026
জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

November 3, 2026
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

November 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০