Wednesday, November 4, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: মিয়া গোলাম পরওয়ার।

November 4, 2026
A A
টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: মিয়া গোলাম পরওয়ার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিবৃতি দেওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সমালোচনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। টিআইবির ওই বিবৃতিকে ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সোমবার রাতে জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে। এরপরও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবি তাদের বিবৃতিতে জামায়াতে ইসলামীকে জড়িয়েছে। তাঁর দাবি, ঘটনাটির সঙ্গে জামায়াতের ন্যূনতম সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুরভিসন্ধিমূলক।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও জামায়াতকে জড়িয়ে এমন বিবৃতি দেওয়া বিশ্বের ইতিহাসে বিরল। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

আরওপড়ুন

হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডা. আবদুল এল-সায়েদের ঐতিহাসিক জয়

গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সোমবার বিকেলে বিবৃতি দেয় টিআইবি।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, কর্তৃত্ব প্রতিষ্ঠার সহিংস লড়াই বন্ধ করা এবং নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের মূল রাজনৈতিক দায় ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে না। শুধু তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মতো লোকদেখানো পদক্ষেপে দায়িত্ব শেষ না করে সহিংসতায় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহি প্রতিষ্ঠা করা জরুরি।

টিআইবির বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে পারেন, দলটি সে পরিবেশ প্রত্যাশা করে। কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, সত্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা তাঁদের হুমকির মুখে ফেলার বিষয়টি জামায়াত সমর্থন করে না। বরং এ ধরনের ঘটনার প্রতিবাদে দলটি সোচ্চার ভূমিকা পালন করে।

ভবিষ্যতে জামায়াতে ইসলামীকে জড়িয়ে মনগড়া ও তথ্যভিত্তিহীন বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে টিআইবির প্রতি আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল।

Related Posts

হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
প্রধান সংবাদ

হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

November 4, 2026
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডা. আবদুল এল-সায়েদের ঐতিহাসিক জয়
আন্তর্জাতিক

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডা. আবদুল এল-সায়েদের ঐতিহাসিক জয়

November 4, 2026
আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী
জামায়াত

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

​যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর: কে এই আবদুল আল-সাইয়েদ

​যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর: কে এই আবদুল আল-সাইয়েদ

November 4, 2026
পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর

November 4, 2026
টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: মিয়া গোলাম পরওয়ার।

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: মিয়া গোলাম পরওয়ার।

November 4, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০