Wednesday, November 4, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর

November 4, 2026
A A
পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। ফলে ডিসেম্বর মাসের বর্ধিত বেতন শ্রমিকেরা জানুয়ারি মাসে পাবেন। তবে নতুন মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে পোশাকশ্রমিকদের জন্য গঠিত অষ্টম নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।
শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এবং ডিসেম্বর মাসের বর্ধিত বেতন জানুয়ারিতে পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো মতবিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।
বাবুল আখতার বলেন, বোর্ডের পরবর্তী বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়া হবে। একটি বাস্তবসম্মত ও যৌক্তিক প্রস্তাব তৈরির জন্য সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মালিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনও ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষের ঐকমত্যের কথা নিশ্চিত করেন।

আরওপড়ুন

প্রোফাইল পিকচার লালে জামায়াত-শিবির আতঙ্ক: হলুদ মিডিয়ার বিতর্কিত সাংবাদিকতা

ইশরাককে সভাপতি করে মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

বৈঠকে সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, সাধারণত কোনো শিল্প খাতের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডকে ছয় মাস সময় দেওয়া হয়। তবে বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে নতুন বোর্ড গঠন করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই মজুরি বিষয়ে সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা কার্যকর করা। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন শ্রমিক নেতারা।
এ ছাড়া শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ, আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি এবং তাদের ওপর নির্যাতন না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বাবুল আখতার।
উল্লেখ্য, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অসন্তোষ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়।

Related Posts

প্রোফাইল পিকচার লালে জামায়াত-শিবির আতঙ্ক: হলুদ মিডিয়ার বিতর্কিত সাংবাদিকতা
বাংলাদেশ

প্রোফাইল পিকচার লালে জামায়াত-শিবির আতঙ্ক: হলুদ মিডিয়ার বিতর্কিত সাংবাদিকতা

November 4, 2026
ইশরাককে সভাপতি করে মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি
বাংলাদেশ

ইশরাককে সভাপতি করে মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

November 4, 2026
আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী
জামায়াত

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

November 4, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে যে সিদ্ধান্ত এলো

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

​যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর: কে এই আবদুল আল-সাইয়েদ

​যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর: কে এই আবদুল আল-সাইয়েদ

November 4, 2026
পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর

পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর

November 4, 2026
টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: মিয়া গোলাম পরওয়ার।

টিআইবির বিবৃতিতে জামায়াতকে জড়ানো ‘দুরভিসন্ধিমূলক’: মিয়া গোলাম পরওয়ার।

November 4, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০