Tuesday, November 10, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

November 10, 2026
A A
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে তার খালার বাড়ি থেকে আটক করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তির সহায়তায় তার পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সে তার খালার বাড়িতে আত্মগোপনে ছিল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই কিশোরের বিরুদ্ধে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকেই একমাত্র আসামি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

যেভাবে হামলার শিকার হয় স্কুলছাত্রী

সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের একটি আবাসিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দশম শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল চাপছিল। এ সময় পেছন থেকে এসে এক কিশোর তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হামলায় স্কুলছাত্রীর শরীরের অন্তত ছয়টি স্থানে জখম হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে আশঙ্কামুক্ত।

আরওপড়ুন

শেখ হাসিনার ফেরা নিয়ে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের মধ্যেও অনিশ্চয়তা

চার জেলায় বাস, কাভার্ডভ্যান ও ভ্যানে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু

সিসিটিভি ফুটেজে শনাক্ত, বাড়িতে পাওয়া যায়নি

ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে পুলিশ। এরপর তাকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরপরই বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যরা সেখান থেকে চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোরও দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ও একমাত্র বড় ভাই প্রবাসে থাকেন। সে মায়ের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করত।

অবশেষে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

Related Posts

অভিজাত ক্লাব শপিং সেন্টারে বৈঠক,তৎপর আ.লীগ
আওয়ামী লীগ

শেখ হাসিনার ফেরা নিয়ে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের মধ্যেও অনিশ্চয়তা

November 10, 2026
চার জেলায় বাস, কাভার্ডভ্যান ও ভ্যানে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু
বাংলাদেশ

চার জেলায় বাস, কাভার্ডভ্যান ও ভ্যানে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু

November 10, 2026
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন

দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন

November 10, 2026
স্কুলছাত্র হলে ‘বখাটে’, মাদরাসার হলে ‘মাদরাসা ছাত্র’! মিডিয়ার নগ্ন দ্বিচারিতা

স্কুলছাত্র হলে ‘বখাটে’, মাদরাসার হলে ‘মাদরাসা ছাত্র’! মিডিয়ার নগ্ন দ্বিচারিতা

November 10, 2026
গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ বিরোধী দলের

গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনার উদ্যোগ বিরোধী দলের

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০