Tuesday, November 10, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের

November 10, 2026
A A
ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ  নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাতবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবরোধের দৃশ্য ছড়িয়ে পড়ে।

আরওপড়ুন

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী হাতে বৈঠা নিয়ে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান করছেন। তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের দৃশ্যও সামনে আসে।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আবদুস সালাম বলেন, গত রাতের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধারণা করা হচ্ছে, প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় কতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Related Posts

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!
আওয়ামী লীগ

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম
এনসিপি

সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

November 10, 2026
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

November 10, 2026
সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০