Tuesday, November 10, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

November 10, 2026
A A
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

সারাদেশে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতার ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসসহ গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা উদ্বেগজনক। তিনি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি গণপরিবহন ও সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারা সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এসব ঘটনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার স্মৃতি মনে করিয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন।

জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদী শক্তি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা কিংবা পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের সহিংসতা চালানো সম্ভব নয়। এ কারণে বিএনপি সরকার এসব ঘটনার দায় এড়াতে পারে না।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন বিষয়ে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব পরামর্শ যথাযথ গুরুত্ব না পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হচ্ছে বলে তিনি দাবি করেন।

আরওপড়ুন

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের দায়িত্বহীনতার কারণে সৃষ্ট পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেশের অস্থিতিশীলতার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে সরকারের দায় এড়ানোর প্রচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের মতো কর্মকাণ্ড কঠোরভাবে দমনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় এসব ঘটনার ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান এবং রাষ্ট্রকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার দাবি জানান জামায়াতের এই নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য নতুন সংকট তৈরি করতে পারে।

এ ছাড়া সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

Related Posts

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!
আওয়ামী লীগ

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির
জামায়াত

সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

November 10, 2026
দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন
প্রধান সংবাদ

দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কমিটি গঠন

November 10, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

বঙ্গভবনে বিএনপি-লীগ মেলবন্ধন: যৌথ সাক্ষাতের নেপথ্যে কোন বড় ছক!

November 10, 2026
সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করবে বিরোধী দল: সংসদে জামায়াত আমির

November 10, 2026
সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

সরকারের দুর্বলতায় আবারও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ: নাহিদ ইসলাম

November 10, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০