Thursday, November 12, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

ছাত্রলীগের আবিদকে সঙ্গে নিয়ে ছাত্রদলের আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

November 12, 2026
A A
ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ছাত্রদলের ‘লীগবিরোধী’ মিছিলে খোদ ছাত্রলীগের সাবেক পদধারী এক নেতার উপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলামের আয়োজিত প্রতিবাদী শোডাউনে বিতর্কিত ছাত্রলীগ নেতা আবিদুর রহমানের সক্রিয় অংশগ্রহণ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মধ্যেই চরম ক্ষোভের জন্ম দিয়েছে।

গত মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৬) রাতে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে শোডাউন দেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম। পরবর্তীতে মিছিলে নিজের ফেসবুকে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন—‘হাজারো মতপার্থাক্যে জুলাইয়ের গণহত্যার বিচারের প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের প্রশ্নে আপস হবে না।’

ভিডিও চিত্রে স্পষ্ট দেখা যায়, ‘লীগবিরোধী’ স্লোগান ও বার্তা দেওয়া মিছিলে ছাত্রদল নেতা আবিদুল ইসলামের ঠিক বাম পাশের মোটরসাইকেলেই বহাল তবিয়তে ছিলেন আবিদুর রহমান। খোজ নিয়ে জানা গেছে, তিনি ২০২২ সালে ঘোষিত ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রলীগের শান্ত-মাহবুব কমিটির ১ নম্বর সদস্য ছিলেন। হলের সাধারণ শিক্ষার্থীদের কাছে তিনি চিহ্নিত ও সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।

শিক্ষার্থীদের অনুসন্ধানে দেখা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের অনেক পদধারী নেতা পদত্যাগ করলেও আবিদুর রহমান পদত্যাগ বা গণহত্যার প্রতিবাদে কোনো ভূমিকা রাখেননি। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের দিনও তিনি তৎকালীন সরকারপন্থী বয়ানের অনুকরণে পোস্ট করে লেখেন, ‘শিক্ষার্থী কিংবা পুলিশ কারও মৃত্যুই কাম্য নয়’।

আরওপড়ুন

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে এসপি, মুঠোফোন জব্দ

ক্যাম্পাসের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, আওয়ামী সরকারের পতনের পর কোনো রকম পদত্যাগ বা আইনি ফয়সালা ছাড়াই আবিদুর নিজেকে ছাত্রদলের নতুন নেতৃত্বের সঙ্গে মানিয়ে নিয়েছেন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার সঙ্গে সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলেও অভিযোগ রয়েছে।

ছাত্রদলের মিছিলে চিহ্নিত ছাত্রলীগ নেতার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম জানান, রাতে আনুষ্ঠানিকভাবে কোনো মিছিল হয়নি, তবে ক্যাম্পাসে ঘোরাঘুরির সময় আবিদুর রহমান সেখানে ছিলেন। তিনি স্বীকার করেন যে, ৫ আগস্টের পর পর্যাপ্ত সাংগঠনিক যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন সুযোগসন্ধানী ব্যক্তির পুনর্বাসনের ঘটনা ঘটেছে, যা সার্বিক নিরাপত্তা ও সংগঠনের ভাবমূর্তির জন্য চরম ঝুঁকিপূর্ণ। বিষয়টিকে তিনি পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান।

Related Posts

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
বাংলাদেশ

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

November 12, 2026
নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে এসপি, মুঠোফোন জব্দ
আওয়ামী লীগ

নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ, নজরদারিতে এসপি, মুঠোফোন জব্দ

November 12, 2026
বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা, যৌথ বিনিয়োগের সম্ভাবনা!
প্রধান সংবাদ

বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা, যৌথ বিনিয়োগের সম্ভাবনা!

November 11, 2026

সপ্তাহের সেরা

  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অবশেষে মুখ খুললেন আমির হামজা

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর তিন বছর পর ফ্ল্যাট থেকে মিলল সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল, খুলল রহস্যের জট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

ছাত্রলীগের আবিদকে সঙ্গে নিয়ে ছাত্রদলের আবিদের ‘লীগবিরোধী’ মিছিল

November 12, 2026
‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

November 12, 2026
কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

কত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

November 12, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০