Wednesday, November 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি অ্যাডভোকেট শিশির মনিরের

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর নির্যাতন

November 17, 2026
A A
যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি অ্যাডভোকেট শিশির মনিরের

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের আইনজীবী সমাজ। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে চালানো এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সুপ্রিম কোর্ট শাখা।

বিক্ষোভ মিছিল শেষে আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে আগামীকাল বুধবার সারাদেশের সকল বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের আটক করে বিচারের আওতায় আনা না হলে সারাদেশের সব আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করবেন এবং প্রয়োজনে ছাত্র-জনতা সন্ত্রাসীদের আটকে রাজপথে নেমে আসবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, কোনো নাগরিককে রাস্তা থেকে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আইন নিজস্ব গতিতে চললে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কেবল অপরাধ বিবেচনায় দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আরওপড়ুন

যুবদল নেতা নয়নের নেতৃত্বে জামায়াত নেতা রাহেদুল ইসলামের ওপর নৃশংস নির্যাতন

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

ঘটনার লোমহর্ষক বিবরণ তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন জানান, গতকাল সোমবার রাতে অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জু সুপ্রিম কোর্টে তাঁর চেম্বারের নিয়মিত কাজ শেষে বাসায় ফেরার পথে যুবদল নেতা নয়ন বাহিনী তাঁকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে আনে।

এ সময় তিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত কর্মী পরিচয় দেওয়ার পরও সন্ত্রাসীরা তাঁকে চড়-থাপ্পড়, লাথি ও কিল-ঘুষি মারতে মারতে যুবদল নেতা নয়নের আজিমপুরের টর্চার সেলে নিয়ে যায়। সেখানে নয়নের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত হাড় কয়েক স্থানে ভেঙে দেয় এবং দুই পা মারাত্মকভাবে থেঁতলে দেয়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন আরও বলেন, কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া সরাসরি ফ্যাসিবাদের আলামত। আওয়ামী লীগ যে কাজ করে ফ্যাসিবাদ হয়েছে, একই কাজ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতারা করলে তারাও ফ্যাসিবাদ হিসেবে জাতির কাছে নিজেদের মুখোশ উন্মোচন করবে।

সমাবেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইনে তার বিচার হতে পারে। কিন্তু রাস্তা থেকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড। আইনের চোখে সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না; অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিলম্বে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নসহ জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমানের পরিচালনায় সমাবেশে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ভূঁইয়া, অ্যাডভোকেট মাহবুবা আক্তার রুবি, সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুল হক, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট পারভেজ হোসেন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট ইসমত জাহান, অ্যাডভোকেট মীর নুর নবী উজ্জ্বল, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ও অ্যাডভোকেট হিমেল প্রমুখ।

Related Posts

যুবদল নেতা নয়নের নেতৃত্বে জামায়াত নেতা রাহেদুল ইসলামের ওপর নৃশংস নির্যাতন
জামায়াত

যুবদল নেতা নয়নের নেতৃত্বে জামায়াত নেতা রাহেদুল ইসলামের ওপর নৃশংস নির্যাতন

November 17, 2026
শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী
আওয়ামী লীগ

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

November 17, 2026
চাঁদা না পেয়ে সিরাজদিখানে উন্নয়নকাজে বাধার অভিযোগ বিএনপির ৩ নেতার বিরুদ্ধে
বাংলাদেশ

চাঁদা না পেয়ে সিরাজদিখানে উন্নয়নকাজে বাধার অভিযোগ বিএনপির ৩ নেতার বিরুদ্ধে

November 17, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নাশকতার পথে নেমে কি বড় কোনো রাজনৈতিক ফাঁদে পা দিল আওয়ামী লীগ?

নাশকতার পথে নেমে কি বড় কোনো রাজনৈতিক ফাঁদে পা দিল আওয়ামী লীগ?

November 18, 2026
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

November 17, 2026
সাবেক আওয়ামী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন

সাবেক আওয়ামী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে আগুন

November 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০