Sunday, November 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026
A A
নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করীম স্নিগ্ধার রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সময়ে প্রশাসনিক পদ ও সুবিধা গ্রহণ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। সমালোচক ও ক্যাম্পাস সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা ও উদ্দেশ্য বাস্তবায়নে (পারপাস সার্ভ) এবং দলটির পক্ষে বয়ান তৈরিতে প্রথম সারিতে ভূমিকা রাখছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ড. রেজওয়ানা করীম স্নিগ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের’ সমাজবিজ্ঞান অনুষদ কমিটির নৃবিজ্ঞান বিভাগীয় প্রতিনিধি ছিলেন। এ ছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনকে বৈধতা দিতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্যাডে যে ৫০০ শিক্ষকের নাম যুক্ত করে বিবৃতি দেওয়া হয়েছিল, সেই তালিকাতেও তাঁর নাম ছিল বলে অভিযোগ রয়েছে।

সমালোচকদের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় একদিন মাঠে নামার প্রমাণ দেখিয়ে তিনি পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হিট (HEAT) প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব পান। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়েই তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন কমিশনের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ লাভ করেন।

আরওপড়ুন

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ

একাংশের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং বিএনপি ক্ষমতায় আসার আগে ও পরে তিনি দলটির সঙ্গেও সখ্য বজায় রেখে চলেছেন। এমনকি বিএনপির থিম সং প্রকাশের অনুষ্ঠানেও তাঁকে অতিথি হিসেবে দেখা গেছে বলে উল্লেখ করা হয়। বর্তমান বিএনপি সরকারের আমলেও তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষের পদে বহাল রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিগত সময়ে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠনের কমিটিতে সক্রিয় থাকার কারণেই তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দলটির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এবং তাদের পক্ষে বয়ান দিচ্ছেন। ক্ষমতার পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে অবস্থান পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ধরে রাখার বিষয়টি নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. রেজওয়ানা করীম স্নিগ্ধার ব্যক্তিগত কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Related Posts

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার
আওয়ামী লীগ

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026
আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ
আওয়ামী লীগ

আওয়ামী লীগ থেকে পুনর্বাসিত হয়ে বিএনপির টিকিট চান মির্জানগরের আজাদ

November 21, 2026
মধ্যরাতে ঢাকা কলেজে বিস্ফোরণ, ‘জড়িতদের’ ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে
আওয়ামী লীগ

মধ্যরাতে ঢাকা কলেজে বিস্ফোরণ, ‘জড়িতদের’ ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

November 21, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026
নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০