Sunday, November 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

মধ্যরাতে ঢাকা কলেজে বিস্ফোরণ, ‘জড়িতদের’ ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

November 21, 2026
A A
মধ্যরাতে ঢাকা কলেজে বিস্ফোরণ, ‘জড়িতদের’ ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজধানীর ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ছয়জন শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে বিস্ফোরণের পর এ ঘটনা ঘটে।

আটক হওয়া ছয়জন হলেন— আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) এবং শিখন হোসেন (১৭)। তাঁদের মধ্যে শিখন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বাকিরা সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের ছাত্র বলে জানা গেছে।

এদিকে, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব দাবি করেছেন, আটক শিখনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তাসাররুফ তুহিনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাঁর অভিযোগ, তুহিন ওই শিক্ষার্থীকে ককটেল সরবরাহ করেছিলেন এবং বৃহস্পতিবার রাতে দুটি ককটেল কলেজে আনা হয়েছিল।

আরওপড়ুন

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

হাবিব হাওলাদার শিহাব গণমাধ্যমকে জানান, আটক শিখন ককটেল বিস্ফোরণের বিষয়টি স্বীকার করেছেন এবং জিজ্ঞাসাবাদে তুহিনের সঙ্গে তাঁর ফোনে একাধিকবার কথা বলার কললিস্ট ও কিছু ছবি দেখিয়েছেন। এমনকি আটক হওয়ার ২০ মিনিট আগেও তুহিন তাঁকে ফোন করেছিলেন বলে ছাত্রদলের এই নেতা দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে তাসাররুফ তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা সাড়া দেননি।

উল্লেখ্য, সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে গত ৩ নভেম্বর তাসাররুফ তুহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ৫ নভেম্বরের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তবে ওই নোটিশের পরবর্তী অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ গণমাধ্যমকে জানান, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্‌ঘাটন করবে। তিনি আরও উল্লেখ করেন, আটক শিখনকে আগের একটি ঘটনায় বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং বর্তমান ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের তদন্ত দল বিষয়টি নিয়ে কাজ করছে।

Related Posts

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে
এনসিপি

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার
আওয়ামী লীগ

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026
নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা
আওয়ামী লীগ

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

November 22, 2026
নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

নিষিদ্ধ আ.লীগের পক্ষে বয়ান তৈরি ও পদ দখল নিয়ে বিতর্কে জাবি অধ্যাপক স্নিগ্ধা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০