Monday, November 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

November 23, 2026
A A
জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের বোনজামাইয়ের কলাবাগানের এক হাজারের বেশি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের খড়িয়া কাজিরচর এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে, যাতে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক হাফেজ আলমগীর হোসেন।

রোববার (২২ নভেম্বর) সরেজমিনে বাগানটিতে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে কোনো গাছের মাঝখান কেটে ফেলেছে, আবার কোনো গাছের কলার কাঁধির ওপরের অংশ কেটে নষ্ট করে দিয়েছে। দীর্ঘদিনের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলো ফলন দেওয়ার ঠিক আগমুহূর্তে কেটে ফেলায় পুরো বাগানটিই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয়ে গড়ে তোলা একটি ফসলি বাগানের শত শত কলাগাছ রাতের অন্ধকারে এভাবে কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত বাগানমালিক হাফেজ আলমগীর হোসেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদের বোনজামাই। তিনি জানান, পরিবারের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে তিনি ১৫৫ শতাংশ জমিতে প্রায় দুই হাজার কলাগাছের এই বাগানটি গড়ে তুলেছিলেন। এর মধ্যে দুর্বৃত্তরা প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০টি গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

আরওপড়ুন

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আলমগীর হোসেন বলেন, একটি মধ্যবিত্ত পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন দুর্বৃত্তরা রাতের আঁধারে শেষ করে দিয়েছে। বাগানটি মূলত তাঁর ভাই নুর হোসেন দেখাশোনা করতেন। ঘটনার আগের দিন নুর হোসেন ঢাকায় যাওয়ার সুযোগে রাতেই দুর্বৃত্তরা এই তাণ্ডব চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একজন কৃষি উদ্যোক্তা হিসেবে এমন অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে এবং ন্যায়বিচার পেতে তিনি শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হেলাল জানান, তিনি নিয়মিত বাগানটি পরিদর্শন করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দিতেন। রাতের আঁধারে বাগানটির অপূরণীয় ক্ষতি করা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ আনোয়ার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত কলাবাগানটি পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

Auto Draft
অন্যান্য

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

November 23, 2026
যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন
জামায়াত

যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

November 23, 2026
রাজনীতিতে ফেরার পথ যেভাবে আরও কঠিন করল আ.লীগ
আওয়ামী লীগ

রাজনীতিতে ফেরার পথ যেভাবে আরও কঠিন করল আ.লীগ

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

November 23, 2026
Auto Draft

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

November 23, 2026
হাসিনার ফেরার সম্ভাব্য পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা: ভারতীয় গণমাধ্যম

হাসিনার ফেরার সম্ভাব্য পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা: ভারতীয় গণমাধ্যম

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০