সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। এসব রুটের ফ্লাইট পরিচালনায় আগের ঘোষণায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এ অবস্থায় রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
এদিকে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।







