Wednesday, November 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

November 25, 2026
A A
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপনা ঘিরে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। জাদুঘরের প্রবেশপথে বাঁশের রেলিং নির্মাণের জন্যই ৪৪ লাখ টাকার বেশি খরচ দেখানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজের জমা দেওয়া একটি বিল পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের প্রবেশপথে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী রেলিং সাদা রঙের কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। আর সাধারণ বাঁশ ও সাদা কাপড় দিয়ে তৈরি এই রেলিং নির্মাণের খরচ বাবদ বিলে ৪৪ লাখ ৬ হাজার টাকা দাবি করা হয়েছে।

এদিকে দাখিল করা বিলের যথার্থতা, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং ব্যয়ের যৌক্তিকতা যাচাই করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। কমিটিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, কাজের প্রক্রিয়া এবং জমা দেওয়া বিল পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাদুঘর-সংশ্লিষ্ট নথিপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করা হয়। শুরুর দিকে জাতীয় জাদুঘর থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে জনবল নিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হতো। ওই সময় জাদুঘরের সম্মুখভাগে জরুরি ভিত্তিতে অস্থায়ী টিকিট কাউন্টারের লাইন ও শেড নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দেয়।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত জাদুঘর পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটির দাখিল করা বিলের যথার্থতা নিরূপণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি একাধিক বিল জমা দিলেও, নিয়ম অনুযায়ী কার্যাদেশ পাওয়ার পর কাজ সম্পাদনের ক্ষেত্রে কোনো চুক্তিপত্র বা কার্যাদেশপত্র সংরক্ষিত নথিতে পাওয়া যাচ্ছে না।

আরওপড়ুন

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির

বিষয়টি নিয়ে জানতে চাইলে জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, তিনি গত ১৬ সেপ্টেম্বর এই জাদুঘরে যোগ দেওয়ার পর হানিফ এন্টারপ্রাইজ নামে একটি ডেকোরেটর প্রতিষ্ঠান একটি বিল জমা দেয়। বাঁশের ব্যারিকেড বা বাঁশের গেট নির্মাণের ভাড়া বাবদ উপস্থাপন করা সেই বিলটি দেখে তাঁর কাছে অসংগতিপূর্ণ মনে হয়।

তিনি আরও জানান, বিষয়টি জাদুঘরের পরিচালনা পর্ষদ এবং পদাধিকারবলে পর্ষদের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সামনে উপস্থাপন করা হয়। পর্ষদের সিদ্ধান্ত ও নির্দেশক্রমে বিলের বাস্তব ভিত্তি খতিয়ে দেখার জন্য মহাপরিচালক হিসেবে তিনি এই তদন্ত কমিটি গঠন করেছেন।

তদন্ত কমিটিতে জাদুঘরের পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তার পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা এবং বহিঃসদস্য হিসেবে বাংলা একাডেমির একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। ইতিমধ্যে বাংলা একাডেমির প্রতিনিধি পাওয়া গেছে এবং তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পরিচালনা পর্ষদের সামনে উপস্থাপন করা হবে বলে জানান মহাপরিচালক।

তবে এ অভিযোগ ও বিলের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Related Posts

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
খেলা

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

November 25, 2026
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির
আন্তর্জাতিক

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির

November 25, 2026
নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার
আওয়ামী লীগ

নতুন করে গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

সাত খুনের ঘটনায় জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল

November 25, 2026
ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

November 25, 2026
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বাঁশের রেলিংয়ে খরচ ৪৪ লাখ টাকা!

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০