Friday, November 27, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

November 27, 2026
A A
জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বৌমত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, দেশের মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না।

​শুক্রবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরপুর উত্তর থানা জামায়াতের আমির মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​ইনসাফ প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদেরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। সেই ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আগামী দিনের সব সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে।

​তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক রাষ্ট্র ও নাগরিকবান্ধব ঢাকা গড়ার লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে।

​নিরাপত্তাসংকট ও নাগরিক সমাবেশের প্রস্তুতি

আরওপড়ুন

যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: মিয়া গোলাম পরওয়ার

নগরীর বর্তমান নিরাপত্তাসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, সংকটময় সময়ে প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে এবং জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

​আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি এটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশ সফল করতে প্রতিটি ঘরে বারবার যাওয়া, নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ রাখা এবং ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।

​ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে দলের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন ডিএনসিসির এই মেয়রপ্রার্থী।

Related Posts

যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ
আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ

November 27, 2026
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: মিয়া গোলাম পরওয়ার
জামায়াত

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: মিয়া গোলাম পরওয়ার

November 27, 2026
কিশোরগঞ্জ-৩ আসনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে প্রার্থী ঘোষণা করল জামায়াত
জামায়াত

কিশোরগঞ্জ-৩ আসনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে প্রার্থী ঘোষণা করল জামায়াত

November 27, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আশ্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছাত্রলীগ নেতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ

যুক্তরাষ্ট্রে নিজেদের আমন্ত্রিত অতিথির আত্মঘাতী গোলে বিপর্যস্ত আ.লীগ

November 27, 2026
আদর্শ সন্তান গঠনে মা-বাবার দায়িত্ব

আদর্শ সন্তান গঠনে মা-বাবার দায়িত্ব

November 27, 2026
ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

November 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০