শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

উড়তে থাকা বাংলাদেশকে টেনে ধরল শ্রীলঙ্কা

সোমবার (৫ মে) কলম্বোয় সিরিজের পঞ্চম ম্যাচে লঙ্কান যুবাদের কাছে ২৭ রানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

মে ৬, ২০২৫
A A
উড়তে থাকা বাংলাদেশকে টেনে ধরল শ্রীলঙ্কা
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

হার দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। রীতিমতো উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। তবে পঞ্চম ম্যাচে এসে ফের ছন্দ পতন। উড়তে থাকা দলটা খেয়েছে বড় ধাক্কা।

সোমবার (৫ মে) কলম্বোয় সিরিজের পঞ্চম ম্যাচে লঙ্কান যুবাদের কাছে ২৭ রানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। কলম্বোয় আগে ব্যাট করে ১৯৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৬৯ রানে।

৬ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে আজ পঞ্চম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হতো সিরিজ। বল হাতে সেই পথে অনেকটা এগিয়েও যায়। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাড়ল অপেক্ষা।

টস জিতে ব্যাটিং নেমে উদ্বোধনী জুটিতেই ৩৫ রান যোগ করে লঙ্কানরা। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু হয় তাদের। ১১৩ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট।

যেখানে বলার মতো রান কেবল সুহাস ফার্নান্দোর ও চামিকা হিনাতিগালার। দু’জনেই করেন সমান ২৮ রান। ষষ্ঠ উইকেটে আধাম হিলমিকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক ভিমাথ দিনসারা। ৪২ রান করেন তিনি।

তার বিদায়ের পর আবারো ব্যাটিং ধসের মুখে পড়ে শ্রীলঙ্কা। ১৩ রানের মাঝেই আরো ৩ উইকেট হারায় লঙ্কানরা। ১৬৪ রানে ৯ উইকেট হারানোর পর ১৯৬ রান পর্যন্ত দলকে টানেন হিলমির।

এক প্রান্তে ঝোড়ো ব্যাটিং করে দলকে প্রতিদ্বন্দ্বিতামূলক সংগ্রহ এনে দেন তিনি। ৫৯ বলে ৫১ রান করে আউট হন হিলমি। বাংলাদেশের হয়ে সামিউল তিনটি ও দু’টি করে উইকেট পেয়েছেন সাদ, রিজান ও ফারহান।

রান তারায় নেমে মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার ৭ রানেই থামেন। আরেক ওপেনার কলিম সিদ্দিকি করেন ১ রান। হাল ধরতে পারেননি অধিনায়ক আজিজুল (৪)।

গত ম্যাচে ফিফটির দেখা পাওয়া রিজান হোসেন চতুর্থ উইকেটে আব্দুল্লাহকে নিয়ে ৩৪ রান যোগ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি রিজান। ৫০ বলে ২৫ রানে থামতে হয় তাকে। এরপর আব্দুল্লাহ ও দেবাশিষ জুটি গড়েন।

জুটি ভাঙে ৩২ রান করে আব্দুল্লাহ আউট হলে। আর ২৪ রান করে দেবা থামেন দলীয় ১০৫ রানে। পরবর্তী সময়ে ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকেন সামিউন ও ফরিদ। এই জুটি ভাঙতেই শেষ হয় জয়ের স্বপ্ন।

ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ৩৭ রানের ইনিংস খেলা সামিউনকে ফেরান কাভিজা গ্যামেগে। এরপর দ্রুত ফেরেন ফারহান শাহরিয়ার, ইকবাল হোসেন ইমন ও সাদ ইসলাম। ফরিদ ৫২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

তাতে ১৬৯ রানে অল আউট হয় বাংলাদেশ। ২৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মাথুলান চামুদিথা। দু’টি উইকেট পেয়েছেন নাভোদিয়া।

সম্পর্কিত খবর

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
খেলা

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

সেপ্টেম্বর ২, ২০২৬
‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’
খেলা

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬
স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা
খেলা

স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের সাথে ছয় মাসের যুদ্ধের পর আরও বেশি আত্মবিশ্বাসী ইরান

যুক্তরাষ্ট্রের সাথে ছয় মাসের যুদ্ধের পর আরও বেশি আত্মবিশ্বাসী ইরান

সেপ্টেম্বর ৫, ২০২৬
ডিসেম্বরে গণভোটের রায় বাস্তবায়ন, হাদি হত্যার বিচারসহ ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

ডিসেম্বরে গণভোটের রায় বাস্তবায়ন, হাদি হত্যার বিচারসহ ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

সেপ্টেম্বর ৫, ২০২৬
সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০