মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ভারতে পাচারকালে প্রায় আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

আগস্ট ২৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

যশোরে বিজিবি আলাদা অভিযানে প্রায় আট কোটি টাকা দামের ৩৬ পিস স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বৃহস্পতিবার সকালে মহাসড়কের দুই স্থানে সদর উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালান উদ্ধার ও চোরাচালানিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের লোন অফিসপাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আনন্দচন্দ্র দাসের ছেলে সুজনকুমার দাস বাপ্পি (৩৪)।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে অবস্থান নেয়। এসময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাজিদকে গ্রেপ্তার করে। এরপর তার মানিব্যাগ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরওপড়ুন

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

তিনি জানান, বিজিবির আরেকটি টিম সকাল সাড়ে ৯টায় যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার অবস্থান নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালায়। এসময় তারা জাহিদ ও বাপ্পিকে আটক করে। এরপর তাদের কোমরে লুকিয়ে রাখা ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করে। দুই অভিযানে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম। যার বাজার মূল্য সাত কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৮৬৮ টাকা।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। এরপর যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে এগুলো নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান
বাংলাদেশ

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আগস্ট ২৪, ২০২৬
নুসরাতের মা ও ভাইকে আইনের আওতায় আনার দাবি সাংবাদিক ইলিয়াসের
বাংলাদেশ

নুসরাতের মা ও ভাইকে আইনের আওতায় আনার দাবি সাংবাদিক ইলিয়াসের

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬
জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ পেয়েছে ইরান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০