সোমবার, জুন ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় ‘মার্চ ফর গাজা’

আগস্ট ২৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার মানুষ হত্যা করছে ইসরায়েল। সেখানে গণহত্যা চালাতে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আজ শুক্রবার রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’র আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য ও চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানীর আহ্বানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে পল্টন, কাকরাইল মোড় হয়ে শান্তিনগর এলাকায় গিয়ে মার্চটি শেষ হয়।

আরওপড়ুন

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন

বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি

সমাবেশে আওলাদে রাসূল সা. আনোয়ার হোসাইন তাহের জাবেরী বলেন, গাজায় পাখির মতো মানুষ হত্যা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে। এটি বন্ধ করতে হবে। এ সময় তিনি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সব মুসলিমকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

গণহত্যা বন্ধ, গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় সংক্ষিপ্ত সমাবেশ থেকে। পাশাপাশি মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করার আহ্বান জানানো হয়।

সমাবেশে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। ঘোষণাপত্রটি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় পাঠ করা হয়। আরবি ভাষায় আনোয়ার হোসাইন তাহের জাবেরী, ইংরেজি ভাষায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ আবদুর রব আর বাংলায় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ঘোষণাপত্র পাঠ করেন।

ঘোষণাপত্রে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ; ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা; যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ; ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিলিস্তিনকে ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করা; পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া; জায়নিস্ট অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজায় প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে প্রকাশ করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন
আন্তর্জাতিক

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন

জুন ২৯, ২০২৬
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি
আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি

জুন ২৯, ২০২৬
পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে
প্রধান সংবাদ

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সমালোচনার মুখে ব্যাংক রেজল্যুশন আইনের ১৮ (ক) ধারা বাতিল

সমালোচনার মুখে ব্যাংক রেজল্যুশন আইনের ১৮ (ক) ধারা বাতিল

জুন ২৯, ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগ, জবাব দিলো চীন

জুন ২৯, ২০২৬
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি

বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০