Friday, October 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

‘প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাব, যে ব্যালটে ধানের শীষ থাকবে’ : যুবদল নেতার ভিডিও ভাইরাল

August 30, 2025
A A

‘প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাব, যে ব্যালটে ধানের শীষ থাকবে’—কুমিল্লার চান্দিনার এক যুবদল নেতার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা।

এমন বক্তব্যের জেরে আলোচনায় আসা ওই যুবদল নেতা হলেন, চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের। তিনি দাবি করেন, অন্য দলের রাজনৈতিক নেতার কথার পরিপ্রেক্ষিতে তিনি এমনটা বলেছেন। তার পুরে বক্তব্য প্রচার না করে মাত্র ১০ সেকেন্ডের অংশ কেটে নিয়ে উদ্দেশ্যে মূলকভাবে প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ। 

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ১০ সেকেন্ডের একটি ভিডিও।

দলীয় ও স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ আগস্ট চান্দিনা উপজেলার কংগাই উচ্চবিদ্যালয় মাঠে গল্লাই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ছিল। সেখানে বিশেষ অতিথি ছিলেন আবুল খায়ের। সেখানে দেওয়া তার বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও গতকাল ভাইরাল হয়।

আরওপড়ুন

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

ভাইরাল ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে, তখন দেখব। প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাবো, যে ব্যালটে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’

বিষয়টি জানতে চাইলে আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, আমার বক্তব্যের এক দিন আগে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ একটি বক্তৃতায় বলেছিলেন, তিনি ছাতা মার্কা নিয়ে নির্বাচন করবেন। চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। যেহেতু এখনও জোট ভাগাভাগি হয়নি বা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি; তারপরও রেদোয়ান আহমেদ এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এ কথা বলেছি।

তিনি আরও বলেন, আমি সারাদেশের ব্যালট পেপারের কথা বলিনি। আমি চান্দিনার কথা বলেছি। যারা পুরো ভিডিওটি দেখেছে, পুরো বক্তব্য শুনেছে তারা বিষয়টি বুঝতে পেরে। আমার বক্তব্যের মাত্র ১০ সেকেন্ড কেটে নিয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করছে। তার পরও কেউ যদি এ ধরনের কথায় কষ্ট পেয়ে থাকে আমি দুঃখিত। 

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া খণ্ডিত বক্তব্যটি আমি শুনেছি। আবুল খায়ের জানিয়েছেন, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের বক্তব্যের সূত্র ধরে তিনি আবেগাপ্লুত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। এরই মধ্যে শুক্রবার রাতে তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্যটির পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন।

Related Posts

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ
বাংলাদেশ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026
আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ
আওয়ামী লীগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026
চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার
বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026
সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

October 22, 2026
দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০