মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে প্রশাসনে আওয়ামী দোসররা সক্রিয়: রিজভী

সেপ্টেম্বর ৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

অনুষ্ঠানে কিশোর প্রযুক্তি উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

রিজভী বলেন, “শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া দোসররা যায়নি। প্রশাসনের ভেতরে তারা এখনো অবস্থান করছে। তারা চায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। এজন্য তারা পরিকল্পিত অস্থিরতা ও নৈরাজ্যের ছক আঁকছে, যাতে ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন না হয়।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়েছেন, তার জন্য দায়ী প্রশাসনের যেসব ব্যক্তি— তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট অফিসকে। অথচ যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে, তাদের এ সুবিধা দেওয়ার কথা নয়। এ থেকেই বোঝা যায় প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় রয়েছে।”

সংবিধান প্রসঙ্গে রিজভী বলেন, “সংবিধান আইন অনুযায়ী সংশোধন হতে পারে। কিন্তু সংসদ ছাড়া কোনো কিছুই আইন হিসেবে গণ্য হতে পারে না। এ সীমার বাইরে গেলে তা আইনের শাসনের চেতনাকে ব্যাহত করবে।”

তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, “জনগণের শক্তির কাছে কোনো শক্তিই টিকতে পারবে না। শেখ হাসিনাও শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের কাছে পরাজিত হয়েছেন। নতুন করে যত ষড়যন্ত্রই হোক না কেন, অবশেষে এ দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্র ফিরে আসবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষিত হবে।”

আরওপড়ুন

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

‘হামে শিশু মৃত্যু, দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির’

এ সময় জেলা বিএনপির সভাপতি খালেদ হোসনে মাহবুব শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ. বি. এম. মমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’
প্রধান সংবাদ

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

জুন ১৫, ২০২৬
‘হামে শিশু মৃত্যু, দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির’
প্রধান সংবাদ

‘হামে শিশু মৃত্যু, দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির’

জুন ১৫, ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
বাংলাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

জুন ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের দায়সারা ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের দায়সারা ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুন ১৬, ২০২৬
ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

জুন ১৬, ২০২৬
‎মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, আরও সময় চান ভিপি

‎মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, আরও সময় চান ভিপি

জুন ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০