Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

বিএনপির সমর্থককে জামায়াত সাজিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

September 11, 2025
A A

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার মেশিন ও ব্যালট পেপার সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক জামায়াত বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। তবে রোকমুনুর জামান রনির ফেসবুক আইডি বিশ্লেষণ করে দেখা যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন তিনি। এমনকি কোনো এক সম্মেলনে খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তাকে।

বৃহস্পতিবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

BNP leader 2

শেখ সাদী হাসান অভিযোগ করে বলেন, রোকমুনুর জামান রনি জামায়াত করেন অপরদিকে ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম রনির বিভিন্ন ফেসবুক পোস্ট প্রিন্ট করে সাংবাদিকদের সরবরাহ করেন, যাতে দেখা যায় রনি বিএনপি সমর্থক ব্যবসায়ী। একটা ছবি দেখিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চেয়ারের একদম পেছনে দাঁড়িয়ে আছে এরপরও তিনি কিভাবে জামায়াত নেতা হন? বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ২০১৯ সালে করা ব্যঙ্গাত্মক কার্টুনের ছবি ফেসবুকে প্রচার হলে তিনি শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি যুক্ত করে ২০২৫ সালের ১৪ এপ্রিল একটা পোস্ট দিয়ে বলেন, ‘কাউকে অপমান অপদস্ত করতে গেলে প্রকৃতির নিয়মে সেটা ফেরত আসে’। ২০২৫ সালের ১৪ আগস্ট ফেসবুক পোস্টে একটা ছবি আপলোড দেন যেখানে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোড়াশাল উপজেলার পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের প্রস্তুতি মূলক শীর্ষক আলোচনা সভা। ২০২৫ সালের ১৩ জুন ফেসবুকে পোস্টার আপলোড করেন। পোস্টারে লেখা ছিল, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান ও ড. ইউনূসকে ধন্যবাদ। গণতন্ত্রের পক্ষে বিএনপির এই অবস্থান আবারও প্রমাণ করলো সবার আগে বাংলাদেশ। বিএনপির পক্ষে বিভিন্ন সময়ে পোস্ট দিতে দেখা যায়।

BNP leader 3

বিভিন্ন সময়ে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনওয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে ছবিতেও দেখা যায়।

আরওপড়ুন

শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

খোঁজ নিয়ে জানা যায়, রোকমুনুর জামান রনির আপন চাচা দিনাজপুর জেলা বিএনপির মৎস্যজীবী ও আদিবাসী বিষয়ক সম্পাদক এবং ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।

সরবরাহকারী প্রতিষ্ঠান এইচআর সফ্ট বিডি তাদের ভিজিটিং কার্ডে লিখেছে তারা e-Cab এর সদস্য। খবর নিয়ে জানা গেছে এই নামে e-Cab এ কোনো সদস্য নাই।

BNP leader 4

রোকমুনুর জামান রনির সাথে যোগাযোগ করে জামায়াত সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যালট পেপার হচ্ছে একটা কাগজ। এই কাগজ যেই প্রতিষ্ঠান থেকেই নিক না কেন বা এই পেপার কে দিল কে দিল না তার সাথে কোন কিছু সম্পৃক্ত না। ব্যালট পেপারে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর থাকে, রেকর্ড থাকে, যে নিচ্ছে সে মূড়িতে স্বাক্ষর করে নিচ্ছে। এই ব্যালট পেপার জামায়াত না বিএনপির প্রতিষ্ঠান থেকে দিয়েছে এটা তো গুরুত্বপূর্ণ না। এখন এই বিষয়ে কেউ যদি কিছু বলে, তাহলে এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারব না।

তিনি আরো বলেন, আমরা e-Cab আবেদন করেছি। সবকিছু সম্পন্ন হয়েছে শুধুমাত্র প্রশাসক না থাকায় এখনও অনুমোদন হয় নেই।

রাজনৈতিক পরিচয়ের বিষয়ে তিনি বলেন, আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নেই। আমি ব্যবসায়ী, ব্যবসা করি। পরিবারের কেউ কোন দলের রাজনীতি করবে এটা স্বাভাবিক, তবে আমরা ফ্যাসিস্টের লোক না।

Related Posts

শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন
আন্তর্জাতিক

শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

October 18, 2026
২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক
প্রধান সংবাদ

২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

October 18, 2026
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০
আন্তর্জাতিক

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

October 18, 2026
২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

October 18, 2026
পথ হারাচ্ছে সরকার

পথ হারাচ্ছে সরকার

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০