শনিবার, আগস্ট ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বিবিধ

চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপি সহ আট দলের

সেপ্টেম্বর ১৩, ২০২৫
A A
চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচির ঘোষণা জামায়াত-এনসিপি সহ আট দলের
Share on FacebookShare on Twitter

জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবিলম্বে দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করবে।

চার দফা দাবির মধ্যে রয়েছে—সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪–দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা।

জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আটটি দল একমত হয়েছে।

সূত্র জানায়, যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে—জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নূরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ইসলামী আন্দোলনও সোমবার পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন কর্মসূচি প্রকাশ করবে।

এ বিষয়ে জামায়াতের এক শীর্ষ নেতা যুগপৎ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত। অভিন্ন ইস্যুতে যুগপৎ আন্দোলনের আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি।’

আরওপড়ুন

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

দলগুলোর নেতারা জানিয়েছেন, তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চান এবং তা জুলাই সনদের ভিত্তিতে চান।

তবে পিআর পদ্ধতি নিয়ে আট দলের মধ্যে মতভিন্নতা রয়েছে। কেউ সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয়ক্ষেত্রে পিআর চান, আবার কেউ কেবল উচ্চকক্ষেই পিআর চান। ফলে দলগুলো নিজেদের মতো করে পিআরের দাবি উপস্থাপন করবে।

অন্যদিকে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে আট দলের নেতারা একমত হয়েছেন। তাদের মতে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে ফ্যাসিবাদের দোসর জাপা ও ১৪–দলীয় জোটভুক্ত দলের কার্যক্রমও নিষিদ্ধ হওয়া উচিত।

জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপিসহ কয়েকটি দল এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে পিআর পদ্ধতির নির্বাচন ও মৌলিক সংস্কারের দাবি জোরালোভাবে তুলেছিল। এবার তারা আটদলীয় জোটে অভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামতে চলেছে।

সম্পর্কিত খবর

ফিচার

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

নভেম্বর ২১, ২০২৫
এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?
রাজনীতি

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

নভেম্বর ১৯, ২০২৫
বিএনপির দুই গ্রুপের একইস্থানে  সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক
রাজনীতি

বিএনপির দুই গ্রুপের একইস্থানে সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

নভেম্বর ১৯, ২০২৫

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬
পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬
ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০