শুক্রবার, জুলাই ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

বিশ্ব নেতাদের ওপর নজরদারি জাতিসংঘের সম্মেলনে !

সেপ্টেম্বর ২৪, ২০২৫
A A
শান্তিময় বিশ্ব গড়তে বিশ্বনেতারা জড়ো হচ্ছেন জাতিসংঘে
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে যখন ১০০ জনেরও বেশি বিশ্বনেতা ও প্রতিনিধিদল সমবেত হচ্ছিলেন, তখনই এক বড় ধরনের সাইবার হামলা ঠেকিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। একটি গোপন অভিযানে তারা এমন এক টেলিযোগাযোগ নেটওয়ার্ক ভেঙে দেয়, যা চাইলে পুরো নিউইয়র্ক সিটির সেলুলার নেটওয়ার্ক অচল করে দিতে পারত।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সিক্রেট সার্ভিস জানায়, গত মাসে নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটজুড়ে অভিযান চালিয়ে ৩০০টিরও বেশি সিম সার্ভার এবং প্রায় এক লক্ষ সিম কার্ড জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে মোবাইল টাওয়ার অচল করা, জরুরি সেবার যোগাযোগে বিঘ্ন ঘটানো এবং মাত্র ১২ মিনিটে পুরো মার্কিন জনগণকে একসঙ্গে টেক্সট পাঠানো সম্ভব ছিল।

অধিকাংশ ডিভাইস জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র ৩৫ মাইল দূরে অবস্থান করছিল। স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল জানান, এর সঙ্গে জড়িত ছিল “সুসংগঠিত ও সু-অর্থায়িত” একটি নেটওয়ার্ক। এতে রাষ্ট্র-সমর্থিত হ্যাকার, সংগঠিত অপরাধচক্র, মাদক কার্টেল ও সন্ত্রাসী সংগঠন যুক্ত থাকার আশঙ্কা রয়েছে।

তদন্তে আরও জানা গেছে, এই বসন্তে তিনজন মার্কিন সরকারি কর্মকর্তার কাছে বেনামী “টেলিফোনিক হুমকি” পাঠানোর সূত্র ধরেই গোটা বিষয়টির অনুসন্ধান শুরু হয়। হুমকির শিকারদের মধ্যে একজন সিক্রেট সার্ভিসে এবং দুজন হোয়াইট হাউসে কর্মরত ছিলেন।

আরওপড়ুন

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

অভিযানে জব্দ করা হয়েছে বিপুলসংখ্যক অবৈধ ডিভাইস, ৮০ গ্রাম কোকেন, অবৈধ অস্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন। তবে কোন কোন এলাকায় অভিযান চালানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

বিশ্বনেতাদের উপস্থিতিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সম্মেলনের সময় এ ধরনের সাইবার হুমকি আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, এ ধরনের নেটওয়ার্ক তৈরি করার সক্ষমতা শুধু হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে—রাশিয়া, চীন ও ইসরায়েল।

সম্পর্কিত খবর

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের
আন্তর্জাতিক

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

জুলাই ২, ২০২৬
প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স
আন্তর্জাতিক

প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

জুলাই ২, ২০২৬
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ মোদি
আন্তর্জাতিক

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ মোদি

জুলাই ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জোট ছাড়াই লড়বে এনসিপি, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় থাকছে চমক

জোট ছাড়াই লড়বে এনসিপি, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় থাকছে চমক

জুলাই ৩, ২০২৬
সবার নজর স্থানীয় নির্বাচনে

সবার নজর স্থানীয় নির্বাচনে

জুলাই ৩, ২০২৬
নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি:  বাড়ছে রাজনৈতিক হানাহানি

নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি: বাড়ছে রাজনৈতিক হানাহানি

জুলাই ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০