বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

চাঁদা না পেয়ে হত্যার হুমকি: যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার অভিযোগ

সেপ্টেম্বর ৩০, ২০২৫
A A
নির্বাচনি জোট গঠনে কাজ শুরু বিএনপির
Share on FacebookShare on Twitter

রাজশাহীতে যুবদল নেতা মোফাজ্জল হোসেন শুভ ওরফে কুরুলের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিএনপি নেতা মইফুল ইসলাম, যিনি নগরীর ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মইফুল ইসলাম জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে মোফাজ্জল তাকে ফোন করে অবস্থান জানতে চান। ফোন রিসিভ করতেই তিনি অকথ্য ভাষায় গালাগালি করে বলেন, “তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব।” ভয়ে কল কেটে দিলেও বারবার ফোন করতে থাকেন মোফাজ্জল।

অভিযোগে উল্লেখ করা হয়, মোফাজ্জল ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে মইফুলকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তার বাড়ির সামনে গিয়ে স্ত্রীকে ভয় দেখিয়ে বলেন, “প্রাণে বাঁচতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে।”

এ ঘটনায় মোফাজ্জলসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মইফুল ইসলাম। তবে অভিযোগ করার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি।

মইফুল ইসলাম আরও অভিযোগ করেন, এর আগেও গত ডিসেম্বর মাসে মোফাজ্জল বাহিনী তাকে হত্যার চেষ্টা করেছিল। তার ভাষায়, “মোফাজ্জল ও তার বাহিনী এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মামলা-বাণিজ্য, বাজারে চাঁদাবাজি, নির্মাণাধীন ভবনে টাকা দাবি—এসবের মাধ্যমে আধিপত্য বিস্তার করছে।”

আরওপড়ুন

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা

ভোলায় চাঁদাবাজি মামলার অভিযোগে বিএনপি নেতা কারাগারে

অন্যদিকে, মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি অভিযোগ অস্বীকার করে বলেন, “মইফুল ইসলামের বিরুদ্ধে নানা মামলা রয়েছে। মোফাজ্জলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।”

এ বিষয়ে মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে কোনো জবাব দেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে, সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা
প্রধান সংবাদ

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা

জুলাই ৩০, ২০২৬
ভোলায় চাঁদাবাজি মামলার অভিযোগে বিএনপি নেতা কারাগারে
বিএনপি

ভোলায় চাঁদাবাজি মামলার অভিযোগে বিএনপি নেতা কারাগারে

জুলাই ৩০, ২০২৬
জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না
জামায়াত

জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না

জুলাই ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা

জুলাই ৩০, ২০২৬
লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০