সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ইসলাম

সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ : ইসলাম কি বলে?

ফারজানা রুমা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ৩, ২০২৫
A A
সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ : ইসলাম কি বলে?
Share on FacebookShare on Twitter

ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ধর্ম। ইসলামের শিক্ষা শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবতার জন্য। এখানে সবাই সমান—কোনো বর্ণ, জাতি বা ধনী-দরিদ্রের ভেদাভেদ নেই। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবের জন্য ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের এক সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।

কবির ভাষায়—
“শুধু আনসার মুহাজেরিনের নহে আজি সমাবেশ,
মহামানবের মহা-আহ্বানে মিলেছে সকল দেশ।
চরণে দলিনু অন্ধ যুগের বংশ অহংকার,
ভাই ভাই মিলি মুসলিম হতো এক মহাপরিবার।”

কোরআন ও হাদিসে ভ্রাতৃত্বের শিক্ষা

আল্লাহ তায়ালা সূরা হুজুরাতের ১০ নম্বর আয়াতে বলেছেন—
“মুমিনরা তো পরস্পর ভাই ভাই। অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে ঠিক করে নাও। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ হয়।”

আবার সূরা আলে ইমরান (আয়াত ১০৩)-এ বলা হয়েছে—
“তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তোমরা শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতি দান করলেন এবং তাঁর অনুগ্রহে তোমরা ভাই হলে।”

রাসূলুল্লাহ (সা.) মুসলিম উম্মাহকে এক দেহের সঙ্গে তুলনা করেছেন। শরীরের একটি অঙ্গ কষ্ট পেলে পুরো শরীর অস্থির হয়ে ওঠে, তেমনি বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হলে সমগ্র উম্মাহর কষ্ট পাওয়া উচিত।

তিনি আরও বলেছেন—

“তোমরা হিংসা-বিদ্বেষে লিপ্ত হয়ো না, মুখ ফিরিয়ে নিয়ো না। আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে থাকো।”

“মুসলমান মুসলমানের ভাই; সে তার ওপর জুলুম করবে না, তাকে লাঞ্ছিত করবে না, অবহেলা করবে না।”

“মুমিন একজন আরেকজনের জন্য প্রাচীরের ইটের মতো, যা একে অপরকে দৃঢ় করে তোলে।” (বুখারি)

বর্তমান প্রেক্ষাপট

আজ পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ, রক্তপাত ও বিভেদে মানবতা ভুগছে। ভ্রাতৃত্ববোধ ও মানবপ্রেমের অভাবই এ অশান্তির মূল কারণ। বিশেষ করে গাজায় চলমান বর্বরতা বিশ্বের বিবেকবান মানুষকে ব্যথিত করছে, অথচ মুসলিম নেতাদের মধ্যে কার্যকর ঐক্য দেখা যাচ্ছে না।

আরওপড়ুন

অহংকার কেন মানুষের জন্য এক ঘাতক ব্যাধি

আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

করণীয়

ইসলাম আমাদের শিক্ষা দেয় ভালোবাসা, সহানুভূতি ও মানবতাশীল হতে। যদি আমরা ইসলামের আলোকে জীবন গঠন করি, তবে সমাজে হিংসা-বিদ্বেষ, রেষারেষি ও অরাজকতা দূর হবে। আমাদের উচিত—

ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা,

মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো,

ভালোবাসা ও সহমর্মিতায় পৃথিবীকে শান্তির আবাস বানানো।

ইসলামি ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বাস্তবে প্রতিষ্ঠিত হলে বিশ্ব হবে শান্তি, ভালোবাসা ও মানবতার সুন্দর আবাস।

সম্পর্কিত খবর

অহংকার কেন মানুষের জন্য এক ঘাতক ব্যাধি
ইসলাম

অহংকার কেন মানুষের জন্য এক ঘাতক ব্যাধি

এপ্রিল ১৯, ২০২৬
আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসলাম

আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
সমকালীন বাস্তবতায় ইসলামি শিক্ষা
ইসলাম

সমকালীন বাস্তবতায় ইসলামি শিক্ষা

এপ্রিল ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

এপ্রিল ২০, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০