বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মোখলেস সিন্ডিকেটে আওয়ামী পুনর্বাসনের অপচেষ্টা

অক্টোবর ৭, ২০২৫
A A
মোখলেস সিন্ডিকেটে আওয়ামী পুনর্বাসনের অপচেষ্টা
Share on FacebookShare on Twitter

জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনে দেখা দেয় এক ধরনের স্থবিরতা। দীর্ঘদিন ক্ষমতার ছায়ায় থাকা আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তারা হঠাৎ করেই কোণঠাসা হয়ে পড়েন। মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত অনেকেই তখন কিছু সময়ের জন্য নীরব হয়ে যান।

এই প্রেক্ষাপটে ২০২৪ সালের ২৮ আগস্ট দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ পান মোখলেস উর রহমান। তার নিয়োগের পর প্রশাসনে নতুন করে সক্রিয় হয়ে ওঠেন আওয়ামীপন্থী কর্মকর্তারা। চারজন উপদেষ্টাও এ সময় আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের রক্ষায় ভূমিকা রাখেন বলে জানা যায়।

অল্প সময়ের মধ্যেই গড়ে ওঠে এক প্রভাবশালী চক্র—যা পরিচিতি পায় ‘মোখলেস সিন্ডিকেট’ নামে। এই সিন্ডিকেট সচিবালয় ও মাঠ প্রশাসনের নিয়োগ, বদলি, পদোন্নতি এবং বিশেষ দায়িত্ব বণ্টনে প্রভাব বিস্তার করে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক বিবেচনার পাশাপাশি অর্থ লেনদেনের মাধ্যমেও শতাধিক আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। ফলে প্রশাসনের ভেতরে আওয়ামী পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয় নতুনভাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পর মাত্র এক বছরের মধ্যেই সচিব ও সিনিয়র সচিব পর্যায়ে ৭২টি পোস্টিং অর্ডার জারি করেন মোখলেস উর রহমান, যার মধ্যে ২৫টিরও বেশি নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়েও বিপুলসংখ্যক পদায়ন হয় আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের অনুকূলে।

অভিযোগ রয়েছে, ডিসি পদে নিয়োগ পেতে ৫ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে। এমনকি ঘুষের চেকও উদ্ধার হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে। তদন্তে তিন উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠিত হলেও তার ফলাফল আজও অজানা।

সূত্র জানায়, মোখলেস উর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ ও কে. এম. আলী আজম ছিলেন এই সিন্ডিকেটের মূল কাণ্ডারী। তারা মিলে প্রশাসনের নিয়োগ, বদলি ও পদোন্নতি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিএনপি-জামায়াত সমর্থিত কর্মকর্তাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করে আওয়ামী ঘনিষ্ঠদের সুবিধা দেওয়ার।

তবে সমালোচনার মুখে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কিন্তু প্রশাসনের অভ্যন্তরে তার গড়ে তোলা সিন্ডিকেটের প্রভাব এখনো রয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসনে আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের পুনর্বাসন কেবল ন্যায়বিচারের পরিবেশকে দুর্বল করছে না, বরং ভবিষ্যতে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির নতুন সংস্কৃতি তৈরির আশঙ্কাও বাড়াচ্ছে।

আরওপড়ুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

ডাকসুর উদ্যোগে ‘অধ্যাপক মুনীর চৌধুরীরর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার মন্তব্য করেন, “মোখলেস সিন্ডিকেটের সময়ে প্রশাসনে শৃঙ্খলা ভেঙে পড়েছিল। অনিয়ম-অস্বচ্ছতা ছিল সর্বত্র। এখনই তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার।”

অন্যদিকে, সেন্টার ফর আইডিয়া ইনোভেশনের নির্বাহী প্রধান রফিক আহমেদ ডলার বলেন, “২০২৪ সালের আগস্টের পর যেসব নিয়োগ ও পদোন্নতি হয়েছে, তা পুনর্বিবেচনা জরুরি। আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের পুনর্বাসন প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।”

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
আওয়ামী লীগ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

সেপ্টেম্বর ৩, ২০২৬
ডাকসুর উদ্যোগে ‘অধ্যাপক মুনীর চৌধুরীরর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
বাংলাদেশ

ডাকসুর উদ্যোগে ‘অধ্যাপক মুনীর চৌধুরীরর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সেপ্টেম্বর ২, ২০২৬
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে স্পিকার
বাংলাদেশ

‘বিগত সরকার বাদ দেন’—সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে স্পিকার

সেপ্টেম্বর ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ জেলায় সংঘর্ষ, আহত শতাধিক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ জেলায় সংঘর্ষ, আহত শতাধিক

সেপ্টেম্বর ৩, ২০২৬
দুদককে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম আসিফ মাহমুদের

দুদককে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম আসিফ মাহমুদের

সেপ্টেম্বর ৩, ২০২৬
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

সেপ্টেম্বর ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০