শুক্রবার, মার্চ ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

৫৪ বছর ধরে যারা দেশ পরিচালনা করেছে, তারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ৭, ২০২৫
A A
৫৪ বছর ধরে যারা দেশ পরিচালনা করেছে, তারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, সকল ঈমানি দল ও শক্তিকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামি।

মঙ্গলবার নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের দায়িত্বশীলদের নিয়ে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আগামীতে সকল বিভেদ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে—যেখানে ধর্ম-বর্ণের ভিত্তিতে মানুষকে আর বিভাজন করা হবে না।

তিনি বলেন, জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, জনগণের সেবক হিসেবেই কাজ করবে। ক্ষমতাকে কখনো ব্যক্তিগত স্বার্থ বা অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। ৫৪ বছরে জামায়াতের হাতে সংখ্যালঘু নির্যাতনের একটিও ঘটনা ঘটেনি। আমরা এমন একটি সম্প্রীতির বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিকের অধিকার নিরাপদ থাকবে।

আওয়ামী লীগের মধ্যে এখনও অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই—ফ্যাসিবাদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের আশঙ্কা—সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তি। সেই তিন নির্বাচনে প্রায় ৪ কোটি তরুণ ভোট দিতে পারেনি। আমরা এমন একটি নির্বাচনী পরিবেশ চাই যেখানে সবাই উৎসবমুখরভাবে ভোট দিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে শতভাগ স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, যেখানে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন—এটি দেশের ইতিহাসে দৃষ্টান্ত। জাতীয় নির্বাচনও সেই আদলে হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

মাওলানা হালিম জানান, জামায়াতসহ ছয়টি রাজনৈতিক দল পিআরসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য ও একচেটিয়াতার সুযোগ থাকবে না। এতে দল, দেশ ও রাজনীতির জন্য স্থিতিশীলতা আসবে। এই পদ্ধতির অন্যতম সুফল হলো—কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আগামীর নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে।

আরওপড়ুন

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

নীলফামারী-৪ আসনের পরিচালক আখতারুজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং আসনের প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।

এছাড়া জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, প্রভাষক আব্দুল কাদিম ও প্রভাষক মনিরুজ্জামান জুয়েল বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সেক্রেটারি মাযহারুল ইসলাম, শহর আমীর মো. শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ অন্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
বাংলাদেশ

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

মার্চ ২০, ২০২৬
এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির
জামায়াত

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

মার্চ ২০, ২০২৬
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের
জামায়াত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের

মার্চ ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাদা চুল কালো করতে খেযাব ব্যবহার কি জায়েজ?

সাদা চুল কালো করতে খেযাব ব্যবহার কি জায়েজ?

মার্চ ২০, ২০২৬
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে ৩-৪ দিনেই এশিয়ায় পৌঁছাবে তেল: মার্কিন জ্বালানি সচিব

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে ৩-৪ দিনেই এশিয়ায় পৌঁছাবে তেল: মার্কিন জ্বালানি সচিব

মার্চ ২০, ২০২৬
ওসমান হাদিকে নিয়ে জুমার আবেগঘন স্মৃতিচারণ

ওসমান হাদিকে নিয়ে জুমার আবেগঘন স্মৃতিচারণ

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০