শনিবার, জুলাই ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সৌদি আরব ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করলো

অক্টোবর ৪, ২০২৫
A A
সৌদি আরব ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করলো
Share on FacebookShare on Twitter

ওমরাহ পালনের নিয়ম-নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন এ নীতিমালা ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ওমরাহ ভিসার আবেদন, হোটেল বুকিং ও পরিবহন—সব কিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের এসব নতুন শর্ত মানতে হবে।

ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক

এখন থেকে ভিসা আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল বুক করতে হবে। মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে এসব হোটেল নির্বাচন করা যাবে।
আরব আমিরাতভিত্তিক আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী কায়সার মাহমুদ বলেন, “হোটেল ও পরিবহন বুকিং এখন মাসার সিস্টেমের সঙ্গে সংযুক্ত। এমনকি ট্যাক্সিও নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে বুক করতে হয়, যাতে কেবল অনুমোদিত সেবাই ব্যবহার করা যায়।”

আত্মীয়ের বাসায় থাকলে লাগবে সৌদি আইডি

পরিবার বা আত্মীয়ের বাসায় অবস্থানের ক্ষেত্রে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সফরের সময় পরিবর্তন হলে সেই তথ্যও একই সিস্টেমে হালনাগাদ করতে হবে।

পর্যটক ভিসায় ওমরাহ নয়

নতুন নিয়মে পর্যটক ভিসায় ওমরাহ পালন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এভাবে চেষ্টা করলে তাকে থামিয়ে দেওয়া হবে এবং মদিনার রওজায়ে মোবারক (রিয়াজুল জান্না)-এ প্রবেশও নিষিদ্ধ থাকবে।

ওমরাহ ভিসা বাধ্যতামূলক

সব মুসল্লিকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে—চাই তা ই-ভিসা হোক বা অনুমোদিত ট্রাভেল অপারেটরের মাধ্যমে প্যাকেজ বুকিং।
ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা গুনতে হবে।
কায়সার মাহমুদ জানান, “অনুমোদিত পরিকল্পনার বাইরে অবস্থান বাড়ানো যাবে না। ফেরার যাত্রা স্থগিত করলে প্রতি ব্যক্তির জন্য ৭৫০ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হয় এবং সিস্টেম ব্লক হয়ে যেতে পারে।”

কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেনভুক্ত দেশের ভিসাধারীরা শর্তসাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন। তবে শর্ত হলো—তারা আগে ওই দেশগুলোতে অন্তত একবার ভ্রমণ করেছেন এবং ভিসার মেয়াদ কমপক্ষে এক বছর।

আরওপড়ুন

খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা

গরম কমাতে চীনে ছাদের ওপর বসানো বিশেষ মিস্ট কুলিং প্রযুক্তি

বিমানবন্দরে বুকিং যাচাই

আগমনের পর বিমানবন্দরে কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। প্রয়োজনীয় তথ্য না থাকলে জরিমানা বা ভ্রমণ নিষিদ্ধ হতে পারে।

অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন ব্যবহার বাধ্যতামূলক

নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। সাধারণ ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ব্যবহার করা নিষিদ্ধ।
হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর বন্ধ থাকে, তাই এ সময়ের পর আগত যাত্রীদের আগে থেকেই অনুমোদিত পরিবহন বুক করতে হবে। অন্যথায় যাত্রায় সমস্যা হতে পারে।

নিয়ম ভাঙলে কঠোর জরিমানা

যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কঠোর জরিমানা আরোপ করা হবে। এর আওতায় ওমরাহযাত্রী ছাড়াও সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
আন্তর্জাতিক

খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা

জুলাই ৪, ২০২৬
গরম কমাতে চীনে ছাদের ওপর বসানো বিশেষ মিস্ট কুলিং প্রযুক্তি
আন্তর্জাতিক

গরম কমাতে চীনে ছাদের ওপর বসানো বিশেষ মিস্ট কুলিং প্রযুক্তি

জুলাই ৩, ২০২৬
ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের
আন্তর্জাতিক

ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের

জুলাই ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা

খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা

জুলাই ৪, ২০২৬
বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিচারক দম্পতির বাসায় চুরি, সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

জুলাই ৪, ২০২৬
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০