Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

‘আপনি কত বড় সাংবাদিক, আমার চোখের সামনে পইড়েন’: বিএনপি নেতার হুমকি

October 10, 2025
A A

শরীয়তপুরের নড়িয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তিনি মোবাইল ফোনে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়কে গালিগালাজ ও রাজনৈতিক মামলায় জড়ানোর হুমকি দেন। ওই হুমকির অডিও কথোপকথন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয় ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, মতিউর রহমান সাগরের প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করার পর প্রশাসনের পদক্ষেপ নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষুব্ধ হন এবং হুমকি দেন। আশিকুর রহমান বলেন, ‘তিনি আমাকে সামনে পেলে দেখে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক মামলায় জড়ানোর ভয় দেখিয়েছেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। তার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পান এবং খাদ্য কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে উপজেলা খাদ্য কর্মকর্তা মতিউর রহমানকে জরিমানা করেন এবং ২৪ সেপ্টেম্বর তার ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর।

এরপর মতিউর রহমান ইউএনওর বিরুদ্ধে ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগ এনে বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ করেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে তিনি হুমকি দেন।

এ বিষয়ে মতিউর রহমান সাগর বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি, গালিগালাজও করিনি। আশিকুর রহমান ছাত্রলীগ করত, সে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমি শুধু তাকে এসব না করতে বলেছি।’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এক সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে জিডি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরওপড়ুন

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, মতিউর রহমানের চাল বিতরণে অনিয়মের সত্যতা পেয়ে প্রতিবেদন পাঠানো হয় এবং খাদ্য অধিদপ্তর তার ডিলারশিপ বাতিল করে। এখন তিনি আমার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজ হুমকিদাতার দ্রুত গ্রেপ্তার ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

Related Posts

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়
বাংলাদেশ

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

September 21, 2026
বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী
বাংলাদেশ

বিরোধীদের এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না: রুহুল কবীর রিজভী

September 21, 2026
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ
বিএনপি

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

September 21, 2026
মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

September 21, 2026
রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

রামপালে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০