শনিবার, মে ৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

নির্বাচন যত দ্রুত হবে ততই উপকৃত হবে জামায়াতে ইসলামী

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ১৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নির্বাচন যত দ্রুত অনুষ্ঠিত হবে, জামায়াতে ইসলামী তত বেশি উপকৃত হবে। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না এবং তা করতে দেওয়া হবে না। পাঁচ দফা বাস্তবায়নের জন্য নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে ভোট হলে এখনো প্রায় পাঁচ মাস সময় রয়েছে, যা পাঁচ দফা বাস্তবায়নের জন্য যথেষ্ট।

সোমবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন (বাটা সিগন্যাল) এলাকায় ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, পাঁচ দফা বাস্তবায়ন না হলে পরবর্তী সরকার আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করবে। একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা সৃষ্টি করছে, কারণ তারা পিআর (অনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচন চায় না। পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে সন্ত্রাস, দুর্নীতি ও একদলীয় শাসন টিকিয়ে রাখা সম্ভব হবে না—এ কারণেই তারা অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে না।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা রাখেনি। জুলাই সনদের আইনি স্বীকৃতি না পেলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে অন্তবর্তীকালীন সরকার ও জুলাই যোদ্ধারা। আর এই সনদ বাস্তবায়িত হলে জাতি একটি নতুন বাংলাদেশ পাবে, অন্যথায় দেশ আবারও বিপর্যয়ের মুখে পড়বে।

ভোটারদের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় একজন প্রার্থী এক ভোটের ব্যবধানে জিতলেও লাখো ভোট কার্যত নষ্ট হয়ে যায়—ভোটারদের মতামতের কোনো মূল্য থাকে না। ফলে এই ব্যবস্থায় জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না, গণতান্ত্রিক সরকারও গঠিত হয় না।

তিনি আরও যোগ করেন, পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হয় এবং সত্যিকারের জনগণের সংসদ ও সরকার গঠিত হয়, ফলে একদলীয় শাসনের সুযোগ থাকে না। যারা এখন পিআর বুঝে না বলে দাবি করছে, সময়ের ব্যবধানে তারাই এর জন্য আন্দোলনে নামবে।

আরওপড়ুন

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাপানকে বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রস্তাবে আপত্তি জানানো দলগুলোর সমালোচনা করে নূরুল ইসলাম বুলবুল বলেন, তারা আবারও প্রধানমন্ত্রীকে একক ক্ষমতার অধিকারী করে একনায়কতন্ত্র ফিরিয়ে আনতে চায়। মিডিয়ার সামনে তারা সংস্কারের কথা বললেও বাস্তবে তাদের অবস্থান ভিন্ন। ক্ষমতায় গিয়ে দুই বছর পর জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া আসলে জনগণকে বিভ্রান্ত করার কৌশল।

তিনি প্রশ্ন রেখে বলেন, “যদি সত্যিই সংস্কার বাস্তবায়নের ইচ্ছা থাকে, তবে ক্ষমতায় যাওয়ার আগেই এখন কেন আপত্তি?”—এ প্রশ্নের জবাব জাতির সামনে দিতে সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
জামায়াত

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

মে ৯, ২০২৬
জাপানকে বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ জামায়াত আমিরের
জামায়াত

জাপানকে বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ জামায়াত আমিরের

মে ৯, ২০২৬
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম
এনসিপি

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম

মে ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

মে ৯, ২০২৬
ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

মে ৯, ২০২৬
একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

মে ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০