মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চাকসুর ফল কারচুপির অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

- তুর্জ খান
অক্টোবর ১৬, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় তারা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানায়।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল কারচুপির পাঁয়তারা চলছে। আমরা বেশ কিছু অনিয়মের তথ্য পেয়েছি। তাই শাহবাগে আমরা প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছি।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রশাসন ও সরকার-সমর্থিত সংগঠনগুলো পরিকল্পিতভাবে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একযোগে চাকসু, হল ও হোস্টেল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়—২৩২টি পদে প্রার্থী ছিলেন ৯০৮ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৮ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি এবং হল সংসদের ১৪টি পদে ভোট হয় ব্যালট পেপারে, যা গণনা করা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, ফলাফল ঘোষণার আগেই অনিয়মের অভিযোগ তুলে ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ শুরু করে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনের কিছু প্রার্থী ও কর্মী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সুষ্ঠুতা রক্ষায় অনুষদের ডিনদের রিটার্নিং অফিসার এবং বিভাগের সভাপতিদের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। শহর থেকে শিক্ষার্থীদের আসা-যাওয়ার সুবিধায় শাটল ট্রেন ও বাসের অতিরিক্ত ব্যবস্থা রাখা হয়েছিল।

রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলাফল গণনা চলমান থাকলেও শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকে।

সম্পর্কিত খবর

জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে শিবিরের ওপর হামলা: অভিযুক্ত ছাত্রদল নেতা মির্জা ফারুকের পরিচয় প্রকাশ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

এপ্রিল ২১, ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬

গোলাপি শাহেদ-১৩৬ ড্রোন নিয়ে ইরানে নারী ও শিশুদের শোভাযাত্রা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version