Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

October 15, 2026
A A
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জারি করা নোটিশে অভিযোগ করা হয়, তাঁর সমর্থকেরা ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া এবং তাঁকে হেনস্তার চেষ্টা করেছেন।

গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া মসজিদে এশার নামাজ শেষে রাস্তায় গণসংযোগ করছিলেন দেলোয়ার হোসেন।

এ সময় বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনের সমর্থক হিসেবে পরিচিত যুবদল নেতা মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ও আলমগীরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি তাঁর প্রচারণায় বাধা দেন এবং তাঁকে আক্রমণ ও হেনস্তার চেষ্টা করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলোয়ার হোসেনের নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আলমগীর নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। অভিযোগে নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নোটিশে বলা হয়েছে, অভিযোগের প্রাথমিক পর্যালোচনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় সমর্থকদের মাধ্যমে বলপ্রয়োগ করে বাধা দেওয়ার বিষয়টি ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৫(ঘ) বিধি লঙ্ঘনের শামিল বলে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় মির্জা ফয়সল আমিনের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আগামী ১৭ অক্টোবর সকাল ১১টার মধ্যে তাঁকে অথবা তাঁর উপযুক্ত প্রতিনিধিকে লিখিত জবাব দিতে এবং আত্মপক্ষ সমর্থনে প্রাসঙ্গিক সাক্ষ্যপ্রমাণ থাকলে তা উপস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়, বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে।

প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ

অভিযোগকারী পক্ষের নির্বাচনি এজেন্ট মোহাম্মদ আলমগীর বলেন, তাঁদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং কর্মী-সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে নির্বাচনি আচরণবিধি মেনে প্রচারণা চালানোর পরিবেশ নিশ্চিত করতেই তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Posts

প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
বাংলাদেশ

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026
আওয়ামী লীগ

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুমিল্লায় এবি পার্টির হামলাকে জামায়াতের কোন্দল বলে অপপ্রচার, অব্যাহতি এবি পার্টির আহ্বায়ক সামদানী

October 15, 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

October 15, 2026

মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version