Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

রাকসু নির্বাচন আজ: সুস্থ ধারার ছাত্ররাজনীতিতে ফেরার প্রত্যাশা

October 16, 2025
A A
রাকসু নির্বাচন আজ: সুস্থ ধারার ছাত্ররাজনীতিতে ফেরার প্রত্যাশা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রায় ৩৫ বছর পর এ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট ৪৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯১৮ প্রার্থী। অংশ নিচ্ছে ১১টি প্যানেল—যার মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর একাধিক পরিষদ।

ভোটাররা বলছেন, তারা এবার দল বা প্যানেল নয়—প্রার্থীর ব্যক্তিত্ব, সততা ও কাজের মানসিকতা বিবেচনায় ভোট দেবেন।

২৮ হাজার ভোটার, কঠোর নিরাপত্তা
মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন, এর মধ্যে নারী প্রায় ৩৯ শতাংশ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ১৭টি কেন্দ্রে ৯৯০ বুথে হবে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোটারকে ১০ মিনিটে ৪৩টি ভোট দিতে হবে।

অতিরিক্ত ব্যালট নয়
ডাকসু ও জাকসু নির্বাচনের বিতর্ক এড়াতে এবার কোনো অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়নি। নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা ২৮ হাজার ৯০১ ভোটারের জন্য ঠিক সমসংখ্যক ব্যালট পেপার ছাপিয়েছি—একটিও বেশি বা কম নয়।”

১৭ ঘণ্টায় ফল ঘোষণা
গণনা হবে আধুনিক ওএমআর মেশিনে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, ভোট শেষে ১৭ ঘণ্টার মধ্যেই ফল ঘোষণা করা হবে।

ভোটারদের পছন্দে ব্যক্তিত্ব ও সততা
গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ত্বাসিন সিদ্দিকা বলেন, “আমি ইশতেহার নয়, প্রার্থীর অতীত কর্মকাণ্ড ও দায়িত্ববোধ দেখে ভোট দেব।”
আরবি বিভাগের শিক্ষার্থী নুরুল্লাহ আলম মনে করেন, “ইশতেহারের চেয়ে প্রার্থীর সততা ও কাজের মানসিকতাই বেশি গুরুত্বপূর্ণ।”

ভিপি পদে শিবির প্রার্থীর এগিয়ে থাকার সম্ভাবনা
শিক্ষার্থীদের আলোচনায় শোনা যাচ্ছে, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এগিয়ে থাকতে পারেন। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও সালাউদ্দীন আম্মারের মধ্যে লড়াই হতে পারে।

ভোটে চার চ্যালেঞ্জ
অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, পরিবহন ব্যবস্থা ও নিরাপত্তা—এই চারটি বিষয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. আবদুর রাজ্জাক সরকার জানান, শহর ও আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীদের আনার জন্য ২৫টি বাস চলাচল করবে।

ক্যাম্পাসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নির্বাচনের আগের রাতে ক্যাম্পাসে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “তিনি কীভাবে ভেতরে ঢুকলেন তা তদন্ত করা হচ্ছে।”

তিন দশক পর অনুষ্ঠিত এই রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা আশা করছেন—এ ভোটই বিশ্ববিদ্যালয়ে সুস্থ, যুক্তিনির্ভর ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতির নবযাত্রার সূচনা করবে।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version