বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যদি যমুনা-সচিবালয় ঘেরাও করা লাগে, আমরাও সেই আন্দোলনে থাকব: রাশেদ খাঁন

অক্টোবর ১৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন শনিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে হাইকোর্টের সামনে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং সরকারের প্রতি দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

রাশেদ খাঁন বলেন, “আপনাদের (শিক্ষকদের) দাবি আদায়ে যদি সচিবালয় বা যমুনা ঘেরাও করতে হয়, গণঅধিকার পরিষদ আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের দাবি আদায়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। আমরা আপনাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”

তিনি আরও বলেন, “শিক্ষকরা দুর্নীতি করেন না, অন্যায় করেন না। অথচ অনেক আমলা দুর্নীতি করেও গাড়ি, বাসা, সুযোগ-সুবিধা পান। শিক্ষকরা দেশের ভবিষ্যৎ গড়েন, অথচ তারাই অবহেলিত। তাদের দাবি অনুযায়ী মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়া যৌক্তিক ও ন্যায্য।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সরকার শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করছে। তিনি বলেন, “বর্তমান জীবনযাপনের খরচে এই দাবিগুলো একেবারেই অযৌক্তিক নয়। শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, কিন্তু তিনি কেন শিক্ষকদের কষ্ট বোঝেন না? শিক্ষকরা এখন বলছেন—‘সি আর আবরার, আর নাই দরকার’। এটা শিক্ষকদের মর্যাদার প্রশ্ন, এবং সরকারের জন্যও লজ্জার।”

শেষে রাশেদ খাঁন আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে বলেন, “আপনারা আন্দোলন চালিয়ে যান। গণঅধিকার পরিষদ সবসময় আপনাদের পাশে থাকবে।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব—সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতা

আগস্ট ২৬, ২০২৬
জামায়াত

‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

আগস্ট ২৬, ২০২৬
আন্তর্জাতিক

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব—সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতা

আগস্ট ২৬, ২০২৬

‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

আগস্ট ২৬, ২০২৬

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version