মঙ্গলবার, মে ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

খরচ মওকুফ আগামী তিন দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের

- তুহিন সিরাজী
অক্টোবর ১৯, ২০২৫
A A
খরচ মওকুফ আগামী তিন দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের
Share on FacebookShare on Twitter

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট সূচিতে পরিবর্তন আসায় আগামী তিন দিনের সব ‘নন-শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফের ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার বিমানবন্দরের কার্গো গেট নম্বর ৮-এর সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের কুরিয়ার গুদামে ভয়াবহ আগুন লাগে, যা পরে পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। ঢাকাগামী ফ্লাইটগুলোকে বিকল্পভাবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টা পর রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, “প্রায় ২১টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল করতে হয়েছে। যাত্রীদের কষ্ট লাঘবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী তিন দিনের মধ্যে আসা সব নন-শিডিউলড ফ্লাইটের খরচ মওকুফ করা হবে।”

তিনি আরও জানান, যাত্রীদের খাবার, থাকা ও সেবার সব দায়িত্ব সরকার নিয়েছে। তবে একইসঙ্গে একাধিক সংকট মোকাবিলা করতে হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে বলে স্বীকার করেন তিনি। “যাত্রীরা যে ভোগান্তির শিকার হয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি,” বলেন শেখ বশিরউদ্দীন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আর্থিক ও ওজনভিত্তিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে। খাতভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবও প্রস্তুত করা হচ্ছে।

এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রোববার বিকেল সাড়ে ৩টায় আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে বলেও উপদেষ্টা জানান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘নিজেরা খাইয়া আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’: কুমিল্লায় এমপির বিস্ফোরক মন্তব্য

মে ৫, ২০২৬
বাংলাদেশ

ভিডিওতে স্পষ্ট হামলাকারী ছাত্রদল নেতা, নীরব হল প্রশাসন; ক্ষুব্ধ সংসদ নেতারা

মে ৫, ২০২৬
বাংলাদেশ

ডিজেলের বিকল্প জ্বালানি তৈরি করে সাড়া ফেলেছেন উদ্ভাবক মনিরুল

মে ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিজয় থালাপতি, ভাঙলেন ৪৯ বছরের রেকর্ড

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আইনজীবী জানালেন ‘স্মৃতি শক্তি নেই’

মে ৫, ২০২৬

বিজ্ঞপ্তি ছাড়াই এস আলমের নিয়োগ চট্টগ্রাম জেলার ৮ হাজার বাসিন্দা!

মে ৫, ২০২৬

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version